শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

বগুড়া-৩ আসনের সতন্ত্র প্রার্থী ক্যাপ্টেন জাকারিয়ার পোস্টারে অগ্নিসংযোগ

এভাবেই পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগ করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার নির্বাচনী পোস্টার ছিঁড়ে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলার সদরে হাসপাতাল গেটের পূর্ব পাশে সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেনের আলমিরা মার্কার অস্থায়ী নির্বাচনী অফিসে এ ঘটনা ঘটে।

আলমিরা মার্কার ওই অফিসের দায়িত্বে থাকা কর্মী আব্দুস ছালাম জানায়, গত বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে অফিস তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদির শুক্রবার সকালে বাজারে আসেন। অফিস খোলার আগে বেলা ১২টার দিকে খবর পান দুষ্কৃতকারীরা শত্রুতা করে আমাদের এই পোস্টার গুলো ছিঁড়ে তাতে অগ্নিসংযোগে পুড়ে দিয়েছে। সতন্ত্র প্রার্থী ক্যাপটেন জাকারিয়া হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে থানায় অবহিত করা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর