নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বেফাঁস মিথ্যাচার

রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বেফাঁস মিথ্যাচার

রাজশাহী-১ আসনে নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের বেফাঁস মিথ্যাচার    


তানোর প্রতিনিধি: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে মিথ্যাচার করে প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। 

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, দুইবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েও দুইবার ফেল করা গোলাম রাব্বানী ও জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে ফেল করা আখতারুজ্জামান আক্তার। এছাড়া নতুন মুখ আয়েশা আক্তার ডালিয়া ও চিত্র নায়িকা মাহিয়া মাহি। এদের মধ্যে গোলাম রাব্বানীর প্রতীক কাঁচি ,আখতারুজ্জামান আক্তার ঈগল, আয়েশা আক্তার ডালিয়া বেলুন,মাহিয়া মাহি ট্রাক প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। 


অভিযোগ উঠেছে,এসব স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে একাধারে এমপি ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অকাথ্য ভাষা প্রয়োগ করে নির্বাচনী মাঠে মিথ্যাচার করে যাচ্ছেন। নেতাকর্মীদের অভিযোগ,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে একাধারে মাঠে নেমে এমপি ওমর ফারুক চৌধুরীর নামে বিভিন্ন অকাথ্য ভাষা ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। এতে করে স্বতন্ত্র প্রার্থীদের মিথ্যাচারে ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে তানোর-গোদাগাড়ীর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা। 

ফলে যেকোন সময় বড় ধরনের সংঘর্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নৌকার কর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। ইতিমধ্যে দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এমপি ওমর ফারুক চৌধুরী কে নিয়ে নির্বাচনী মাঠে চিত্র নায়িকা মাহিয়া মাহি বেফাঁস বক্তব্যে ব্যবহার করে প্রচারণা করায় নৌকার এক কর্মী থেমে থাকতে না পেরে প্রচন্ড ক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি কে জুতা পিটা করার কথা বলেছে। যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।  এবিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থীদের কারো বক্তব্য পাওয়া যায়নি। তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি প্রচারণার শেষ দিন ও ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 






Tag
আরও খবর