শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে নৌকা ডুবে প্রাণ গেল জেলের

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপের বঙ্গোপসাগরের মোহনা গোলারচরে নৌকা ডুবে মো. আব্দুল হাকিম (২০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।


শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে টেকনাফের সাববাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।


বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকাসহ এই জেলের মরদেহ উদ্ধার করা হয়। জেলে আব্দুল হাকিম টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার বাটু মিয়ার ছেলে।


ইউপি সদস্য আব্দুস সালাম জানান, বুধবার সন্ধ্যায় আব্দুল হাকিমসহ ৪ জেলে ২টি নৌকা নিয়ে মাছ ধরতে যান। তারা শাহপরীরদ্বীপ-সেন্টমার্টিনের বঙ্গোপসাগরের গোলারচর মোহানায় মাছ ধরে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ৩ জেলে একটি নৌকায় মাছ নিয়ে কূলে ফিরে আসে। অপর জেলে ওখানে জাল ফেলে অপেক্ষা করতে থাকে। কূলে আনা মাছ বিক্রি করতে আসা ৩ জেলে সন্ধ্যায় গোলার চরে ফিরে গিয়ে হাকিম ও নৌকা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে ডুবে যাওয়া নৌকা ও জেলে হাকিমের মরদেহ পায়। পরে তাকে নিয়ে জেলেরা কূলে ফিরে।


টেকনাফ নৌপুলিশের পরিদর্শক তাপন কুমার বিশ্বাস জানান, নৌকা ডুবে এই জেলের মৃত্যুর ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ জনপ্রতিনিধি ও পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর