শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

থার্টি ফাস্টে তারকা হোটেলে বুকিং আশানুরুপ, মাঝারি মানের হোটেলে আশাব্যঞ্জক নয়

ইংরেজী বর্ষ বিদায় ও বরনে দেশের অন্যতম পর্যটন গন্তব্যে কক্সবাজার থাকে পর্যটকে ভরপুর। কিন্তু এ বছর কোনো অনুষ্ঠান না থাকায় এবং জাতীয় সংসদ নির্বাচনের কারনে আশানুরুপ পর্যটক আসছে না কক্সবাজারে। থার্টি ফাস্ট নাইটে নিরাপত্তাজনিত কারণে স্বরাষ্ট্র মন্ত্রনালয় ঢাকাসহ সারাদেশে উন্মুক্ত স্থানে কেনো প্রকার অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করেছে। ফলে কক্সবাজারের সমুদ্র সৈকতে থাকছেনা কোনো আয়োজন, আর সে কারনেই পর্যটক আগমনে ভাটা পড়েছে বলে মনে করছেন পর্যটন সংশ্লীষ্টরা। ট্যর অপারেটর এসোসিয়েশন অব কক্সবাজার, টুয়াক সাধারণ সম্পাদক ও আইল্যান্ডিয়া রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন নুরুল কবির পাশা জানান,৩১ ডিসেম্বর তেমন কোনো বুকিং নেই, কোনো আয়োজন না থাকায় এবার পর্যটক কক্সবাজার আসছে না। তবে তিনি আশা করছেন শেষ মুহুর্তে হয়ত কিছু সংখ্যক পর্যটক আসতে পারে। হোটেল মোটেল গোস্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ জানান, কিছু রুম বুকিং হলেও গতবছরের তুলনায় নগন্য। এ বছর আশানুরূপ পর্যটক কক্সবাজারে আসবে না বলে তিনি জানান।

অন্যদিকে তারকা মানের হোটেল গুলোতে আবার ভিন্নচিত্র। রুম বুকিং হয়েছে ৮০ থেকে ৯০ শতাংশ। কোনো কোনো হোটেলে শতভাগ রুম বুকিং হয়ে গেছে। সাগরতীরের তারকা হোটেল সীগালের পরিচালক শেখ ইমরুল ইসলাম সিদ্দিকী রুমি জানিয়েছেন, সীগালে শতভাগ বুকিং হয়েছে থার্টি ফাস্টে। অন্যান্য তারকা মানের হোটেল গুলোতেই বুকিং ভালো বলে জানা গেছে।

উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজন করতে বা পারলেও হোটেলের অভ্যন্তরে ছোটো পরিসরে অনুষ্ঠান আয়োজন করা যাবে, তবে তার জন্যে জেলা প্রশাসনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন। প্রতিবছর ইংরেজী বর্ষ বিদায় ও বরনে কক্সবাজার আসে ৩ থেকে ৪ লক্ষ পর্যটক, তবে এবার তার অর্ধেকেরও কমে নেমে আসতে পারে বলে ধারনা করছেন পর্যটন সংশ্লীষ্টরা।

Tag
আরও খবর