শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শব্দায়নের “বিজয় আমার স্বাধীন সূর্য ভোর” অনুষ্ঠিত

বিজয়ের মাসে শব্দায়ন আবৃত্তি একাডেমি মহান বিজয় দিবস উদযাপন করল বিজয় আমার স্বাধীন সূর্যভোর নামের অনুষ্ঠানের মাধ্যমে।


শুক্রবার বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, প্রশিক্ষকদের আবৃত্তি, কথামালা, গল্প পাঠ, সংগীত চলে সন্ধ্যা পর্যন্ত। যেখানে উচ্চারিত হয় বিজয়ের জয়গান।



শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক জসিম উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী বলেন, বাংলাদেশ স্বাধীন হলেও সবকিছু থেকে এখনো মুক্ত হতে পারেনি। তাই মুক্তির সংগ্রাম এখনো চলছে।


এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক মকবুল আহমেদ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম। এসময় কবিকন্ঠে কবিতা পাঠ করেন কবি আসিফ নুর, শামীম আক্তার এবং সজল কান্তি দে।


পরে শব্দায়ন আবৃত্তি একাডেমির পঞ্চম আবর্তনের শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।


Tag
আরও খবর