ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়: নজিবুল ইসলাম

বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। ষড়যন্ত্রকারীরা বিএনপি নানাভাবে নোংরা রাজনীতি করার চেষ্টা করছে, ভয় দেখাতে চায়। আমরা জাতির কাছে এবং বহির্বিশ্বের কাছে সুষ্ঠু নির্বাচন দেখাতে চাই। নৌকার প্রার্থী মানেই শেখ হাসিনা; নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয় বলে মন্তব্য করেছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম।


শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে কক্সবাজার ০৩ আসনের নির্বাচনে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমল কে বিজয়ী করার লক্ষে কক্সবাজার পৌরসভার ০১ ও ০২ নং ওয়ার্ড আওয়ামী লীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।




এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সহ-সভাপতি ডাঃ পরিমল কান্তি দাস, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, ১২নং ওয়ার্ড সভাপতি সাহেদ আলী, ৩নং ওয়ার্ড সভাপতি জানে আলম পুতু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহাদত হোছাইন মুন্না, সরোয়ার আলম, জাকারির অন্দকার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কলিম উল্লাহ, মহিব উল্লাহ।


এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী এনামুল হক, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আলম পেটান, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, পৌর আওয়ামী লীগের সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা সাগর পাল সাজু, এডভোকেট জহিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা প্রকৌশলী অন্তিক চক্রবর্তী ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজ উদ্দিন, ৯নং ওয়ার্ড নেতা জহিরুল ইসলাম, ২নং ওয়ার্ড নেতা আবুল কালাম সহ আরও অনেকে।


১নং ওয়ার্ডের পথসভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোং, পরিচালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ও ২নং ওয়ার্ড পথসভায় সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড সভাপতি আবদুল্লাহ আল মাসুদ আজাদ, পরিচালনা করেন ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু।



উক্ত পথসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সারা পৃথিবী তাকিয়ে আছে শেখ হাসিনার দিকে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আজকে মাঠে নেই। তারা অন্যের কাঁধে ভর করে আছে। আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন না। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কারো নেই। বিজয় আমাদের হবেই। নৌকার বিজয় হলো শেখ হাসিনার বিজয়।


সভায় উপস্থিত সকল কে ৩০ ডিসেম্বর ৩ ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় অংশগ্রহণ করার আহবান জানান।


Tag
আরও খবর