লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে দুই যুবক আটক

দুর্গাপুরে দুই যুবক আটক


দেশীয় অস্ত্রসহ দুর্গাপুরে দুই যুবক আটক

আটক দুই যুবক শুভ হাসান ও রাজন মিয়া।

নেত্রকোনার দুর্গাপুরের সিনিয়র সহকারী জজ আদালত (কোর্ট) ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। 

আটককৃত দুই যুবক হলেন- উপজেলার নলজোড়া গ্রামের মো. মজিবুরের ছেলে রাজন (৩৯) ও একই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)। 

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস তালুকদারের আচরণবিধি লঙ্ঘনের শুনানি চলাকালীন সময় সিসিটিভি ক্যামেরায় আদালত প্রাঙ্গণে দুজন যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন সহকারী সিনিয়র জজ সোলায়মান কবীর।

বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই দুই যুবককে তল্লাশি করে তাদের মোটরসাইকেলে থাকা ৩ ফুট ৪ ইঞ্চি লম্বা দেশীয় দাঁড়াল অস্ত্র ও লোহার দুইটি পাইপসহ দুজনকে আটক করে।

পরে দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানা একটি মামলা দায়ের করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটকের পর কোর্ট-পুলিশ আসামিদের থানায় হস্তান্তর করে। পরে বিকেলে তাদেরকে আদালতে পাঠানো হয়।

Tag