লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

দুর্গাপুরে ১১৫ বোতল মদসহ যুবক আটক

দুর্গাপুরে ১১৫ বোতল মদসহ যুবক আটক

দুর্গাপুরে ১১৫ বোতল মদসহ যুবক আটক

নেত্রকোনার দুর্গাপুরে ভাঙারি কেনার ভ্যানগাড়িতে করে পাচারকালে ১১৫ বোতল ভারতীয় মদসহ চালক শাজাহান আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

পরে মামলা দায়ের মাধ্যমে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করার পর শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আটক শাজাহান দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের সীমান্তবর্তী নলুয়াপাড়া এলাকার পাকা সড়কে একটি ভ্যানগাড়িকে (ভাঙারি কেনার) সন্দেহজনকভাবে তল্লাশি করে বিজিবির সদস্যরা।

এ সময় গাড়িটি থেকে ১১৫ বোতল ভারতীয় মদ পেয়ে জব্দ করা হয়। সেইসঙ্গে ওই ভ্যানগাড়ি চালক শাজাহানকে আটক করে বিজিবি।

পরে সন্ধ্যায় আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag