দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেন্টমার্টিনে তিনদিন পর্যটক চলাচল নিষিদ্ধ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
আগামী ৬,৭ এবং ৮ ডিসেম্বর একইসাথে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একইসাথে বন্ধ থাকবে দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন টিটিএন-কে বলেন, আগামী ৬,৭ এবং ৮ ডিসেম্বর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সকল জাহাজ চলাচল বন্ধ থাকবে। সেন্টমার্টিন দ্বীপের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।
জেলা প্রশাসনের এই কর্মকর্তা বলেন, যেহেতু নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ ডিসেম্বর রাত ১২ টা থেকে ৭ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত কক্সবাজারের সকল হোটেল-মোটেল গেস্ট হাউজও বন্ধ থাকবে।
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮ টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।
৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ২৭ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৫৪ মিনিট আগে