শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

ঈদগাঁওতে সংসদ নির্বাচনের লক্ষ্যে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে পেট্রোল ডিউটি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।শুক্রবার (২৯ ডিসেম্বর ) থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিজিবির পেট্রোল ডিউটি শুরু করছে।


জানা যায়,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে সারাদেশের মতো কক্সবাজার রিজওনের অধীনস্থ কক্সবাজার ব্যাটেলিয়ান (৩৪ বিজিবি), তার প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়ন করেছেন।


যার মধ্যে রয়েছে কক্সবাজার-২ এবং কক্সবাজার-৩ আসন। তারই ধারাবাহিকতা মহেশখালী উপজেলায় দুইটি বেইজ ক্যাম্পে ৬ টি প্লাটুন, ঈদগাঁও উপজেলায় একটি বেইজ ক্যাম্পে ৫ টি প্লাটুন এবং কক্সবাজার সদর উপজেলায় একটি বেইজ ক্যাম্পে ৬ টি প্লাটুন সহ সর্বমোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএস সি জানান, সংবিধান সমুন্নত রাখার লক্ষ্যে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্পন্ন করার নিমিত্তে বিজিবি বদ্ধপরিকর। ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান এবং একটি নির্ভয়ের বার্তাবরণ তৈরি করার নিমিত্তে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে সহায়তা করার জন্য বিজিবি কাজ করে যাচ্ছেন।

Tag
আরও খবর