শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

মির্জাগঞ্জে মাটিচাপা দেওয়া অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ক্রাইম সিনের বেষ্টনী দ্বারা আবদ্ধ ঘটনাস্থল এবং ইনসেটে উদ্ধারকৃত মরদেহ।

পটুয়াখালীর মির্জাগঞ্জে পরিত্যক্ত ভিটা (ছাড়াভিটা) থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 


শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি। ২-৩ দিন আগে মরদেহটি চাপা দেওয়া হতে পারে বলে ধারণা স্থানীয়দের। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্থানীয় কৃষক ফারুক মৃধা তার ধানক্ষেতে গিয়ে ফসল এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে তিনি রাগান্বিত হয়ে কিছুক্ষণ ডাকাডাকি করে তার বোন জামাই আজিজ আকনের কাছে গিয়ে বিষয়টি জানান এবং তাকে ক্ষেতে নিয়ে আসেন। এসময় তারা ক্ষেতের মাঝখানে চলার পথের মতো দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে গেলে ক্ষেতের পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেওয়ার মতো দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জলিল মেম্বারের ছেলে সাগর চৌকিদারকে জানালে তিনি লোকজন নিয়ে এসে বিষয়টি দেখে সন্দেহজনক মনে হওয়ায় থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মাটি খুড়ে এক নারীর মরদেহ দেখতে পান। পুলিশের কাছে বিষয়টি চাঞ্চল্যকর মনে হলে তারা সিআইডিকে খবর দেন। সিআইডি এসে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠান।


মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

আরও খবর