শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

"উখিয়া-টেকনাফকে কলঙ্কমুক্ত করতে স্বতন্ত্র প্রার্থী হয়েছি"- নুরুল বশর

কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ)আসনে নির্বাচন জমে উঠেছে।গত কয়েকদিন ধরে উখিয়া-টেকনাফের অধিকাংশ আওয়ামীলীগ নেতারা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে।বেশির ভাগ নেতারা ঈগলের পক্ষে গন সংযোগ চালিয়ে যাচ্ছে।ইতিমধ্যেই উখিয়া-টেকনাফের প্রত্যন্ত অঞ্চলে চষে বেড়াচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর।


শনিবার(৩০ ডিসেম্বর)সন্ধ্যায় উখিয়া উপজেলার কোর্টবাজার স্টেশনে স্বতন্ত্র প্রার্থী নুরুল বশরের ঈগল প্রতীকের সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।


মিছিলে উখিয়া ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সিনিয়র নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের কয়েকজন উপস্থিত ছিলেন। সহস্রাধিক সাধারণ ভোটারদের নিয়ে অনুষ্ঠিত মিছিলোত্তর পথসভায় বক্তব্যে নুরুল বশর বলেন,”উখিয়া-টেকনাফকে কলঙ্কমুক্ত করতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে উখিয়া টেকনাফের মানুষের ভোটে উখিয়ার সকল রাজনৈতিক পরিবার কে সম্মানিত করবো।”


বক্তব্যে বিএনপির শাহজাহান চৌধুরীর পরিবার, চৌধুরী পরিবার( মাহমুদুল হক চৌধুরীর), বাদশাহ মিয়া চৌধুরীর পরিবার, শমশের আলম চৌধুরীর পরিবার সহ সকল রাজনৈতিক পরিবারের প্রতি সম্মান জানান নুরুল বশর।


পথসভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী,টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম,উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আদিল উদ্দিন চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহবুবুল আলম মাহবুব, হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান এস এম ইমরুল কায়েস চৌধুরী ও শাহাদত হোসেন জুয়েল সহ নেতৃবৃন্দরা।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী,আওয়ামী লীগ নেতা ইস্কান্দার হোসেন,নুরুল আলম নুরু।

Tag
আরও খবর