ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

বাঁকখালী নদীর প্রকৃতিকে ঘিরে কক্সবাজারের নতুন পর্যটন সম্ভাবনা

বাঁকখালী নদীর প্রকৃতিকে ঘিরে কক্সবাজারের নতুন পর্যটন সম্ভবনা তৈরি হয়েছে। এ নদীর উপর দিয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার-খুরুশকুল-চৌফলদন্ডি-ঈদগাঁও সংযোগ সেতু নির্মাণ হওয়া এ সুযোগ আরো সহজ হয়েছে।

গতকাল দুপুরে সেতুটি খুলে দেওয়ায় দর্শনার্থীর ভিড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহর ও শহরতলীর বিভিন্ন বয়সী মানুষ ছুটে আসছে এখানে। উপভোগ করছে নদীপাড়ের অপরূপ সৌন্দর্য। নানা শ্রেণিপেশার মানুষের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পায়ে হেঁটে সেতু দেখতে আসতে দেখা গেছে।

দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ নানা যানবাহনে চড়ে সেতুর শৈল্পিক রূপ দেখতে ছুটে আসছেন এবং সেতুকে ফ্রেমবন্দি করে সেলফি তুলছেন। গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেতুটি উদ্বোধনের দেড় মাস পর সেতুটি খুলে দেয়া হলো।

এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মামুন খান জানিয়েছেন, ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্প দুইশো ৫৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে।

খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের সাড়ে ৪ হাজার পরিবারসহ খুরুশকুলবাসীর চলাচলের সুবিধার্থে এ সেতুন নির্মিত হয়েছে বলেও জানান তিনি।প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ন প্রকল্পের সাথে সংযোগ স্থাপনের পাশাপাশি সেতুটি পুরোপুরি চালু হলে পর্যটন শিল্পের আমুল পরিবর্তন হবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

আরও খবর