শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

নৌকার হয়ে প্রচারণা, উখিয়ায় বিএনপির আরেক নেতা বহিষ্কার

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় এম. বদরুদ্দিন মাস্টার নামে উখিয়া উপজেলা বিএনপির আরেক নেতাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিকীর পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এম. বদরুদ্দিন মাস্টার উখিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা। তাকে বিএনপির সব পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞপ্তি বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে সরাসরি অংশ নিয়েছেন বদরুদ্দিন মাস্টার। বিএনপি গণতান্ত্রিক এক দফার আন্দোলনে ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে তাকে উখিয়া উপজেলা বিএনপির উপদ্ষ্টোসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।


কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এ বহিষ্কারাদেশ অনুমোদন করেন বলে জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হাসান সিদ্দিক।


এরআগে কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ আসনে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করা হয়।

Tag
আরও খবর