শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

রঙহীন থার্টি ফার্স্ট নাইট কক্সবাজারে, নেই পর্যটক

থার্টি ফাস্ট নাইট মানে উৎসবের আমেজ। রাতের আকাশে আতশবাজি এবং হাজারো রঙ্গিন ফানুশের দখলে নেয়া আকাশ। কক্সবাজারে এসবের কিছুই নেই এবারও। ঘটা করে কক্সবাজার জেলা প্রশাসনের উন্মুক্ত আয়োজনে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা ঘোষনার পর পর্যটনে নেমে এসেছে ভাটা। এবার বছরের শেষ সূর্যাস্ত এবং নতুন বছরকে বরণ করতে আসেনি আশানুরূপ পর্যটক। যারা এসেছেন তাদের মুখেও হতাশার কথা আর চোখেমুখে বিষন্নতার ছাপ।


রোববার (৩১ ডিসেম্বর) সৈকতের কলাতলী, সুগন্ধা এবং লাবণী পয়েন্টে গিয়ে দেখা যায় এমন চিত্র।


রুবেল আহমেদ নামের ঢাকার সাভার থেকে আসা এক পর্যটক বলেন, যে আশা নিয়ে এসেছিলাম কক্সবাজারে সে আশা পূরণ হয়নি। আনন্দ-ফুর্তি করব থার্টি ফার্স্ট নাইটে এসব আসলে এখানে হচ্ছে না। শুধু সমুদ্র সৈকত দেখা ছাড়া আর কিছুই করার নেই।


আরেক পর্যটক সাজিন চৌধুরী বলেন, আমি অনেক দেশে ঘুরেছি। বিভিন্ন দেশের থার্টি ফার্স্ট নাইটের আয়োজন দেখেছি। এখানেও এরকম হওয়া উচিত। নাহয় দেশীয় পর্যটকরাও বিদেশে চলে যাবে।


এদিকে ইংরেজি নতুন বছরকে বরণ ও পুরাতন বছর বিদায়ে আশানুরূপ পর্যটক নেই কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে। গেলো কয়েকবছর ধরে সৈকত পাড়ে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন বন্ধ থাকায় এমন অবস্থা বলছেন ব্যবসায়ীরা। এবার সৈকত পাড়ের আশপাশের সকল মদের বার বন্ধ রাখার ঘোষনাও এসেছে প্রশাসনের কাছ থেকে। এবারে হোটেল মোটেলে বুকিংএর হার অনেক কম বলে জানান ব্যবসায়ীরা।


পর্যটন উদ্যাক্তা হোটেল দি গ্রান্ড সেন্ডির স্বত্বাধিকারী আব্দুর রহমান বলেন, গেলো কয়েক বছর ধরে কক্সবাজারে থার্টিফার্স্ট নাইট উদযাপনে পর্যটকদের সংখ্যা কমছে আনুপাতিক হারে। বিনোদনহীন সময় পার করতে হওয়ায় পর্যটকরা মূখ ফিরিয়ে নিচ্ছে কক্সবাজার থেকে। সবকিছুর উর্ধ্বে কক্সবাজারকে রাখা উচিত।


মেরিন ড্রাইভ হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, উন্মুক্ত আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়ায় এবারে হোটেল মোটেলে বুকিং এর হার অনেক কম। সকল হোটেল-মোটেল গেস্ট হাউজ ব্যবসায়ীদের অবস্থা করুণ।


উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলেও অনুমতি নিয়ে অভ্যন্তরীণভাবে অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে আশানুরূপ পর্যটক না থাকায় তারকা মানের হোটেলগুলোতেও নেই তেমন আয়োজন।


তারকামানের হোটেল ‘হোটেল দি কক্স টুডে’র অপারেশন ম্যানেজা আবু তালেব বলেন, নির্বাচনের বছর যেহেতু মানুষের ঘুরার প্রতি তেমন আগ্রহ নেই। কক্সবাজার উন্মুক্ত আয়োজনে নিষেধাজ্ঞা থাকলেও আমরা প্রতিবছর অভ্যন্তরীণ আয়োজন করি। কিন্তু এবার আমরা এটাও করছি না।


উন্মুক্ত আয়োজন বন্ধ থাকলেও পর্যটকরা যেনো নির্বিঘ্নে সৈকতে বর্ষ উদযাপন করতে পারেন, তারজন্য নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।


কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন-কে বলেন, যেহেতু নির্বাচনী বছর তাই কক্সবাজারে সারাদেশের মতো উন্মুক্ত আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এটা আমাদের একার সিদ্ধান্ত না। কিন্তু তারপরও কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ-কে বলেন, কক্সবাজারে পর্যটকরা সারারাত আনন্দ উদযাপন করতে পারবে। পর্যটকদের যেনো কোন অসুবিধা না হয় সেজন্য কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, র‍্যাবসহ অন্যান্য সংস্থাও কাজ করছে।


এছাড়া থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে সমুদ্র সৈকত ছাড়াও আশপাশের যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেখানেও বাড়ানো হয়েছে পুলিশী তৎপরতা।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে