ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

ইনানী থেকে প্রথমবার সেন্টমার্টিন গেল যাত্রীবাহী জাহাজ

ভ্রমণপ্রেমিদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় স্পট সেন্টমার্টিন। পর্যটন মৌসুমে প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণ করেন এই দ্বীপটি। কক্সবাজার শহর, টেকনাফ জেটিঘাট এবং চট্টগ্রাম থেকে সরাসরি জাহাজে যাওয়া আসা করা যায় প্রবাল দ্বীপটিতে।


তবে পর্যটকদের ভ্রমণের নতুন দ্বার খুলেছে। এবার ইনানী সি বিচ থেকে পর্যটক নিয়ে জাহাজ যাচ্ছে সেন্টমার্টিনে। রোববার (৩১ ডিসেম্বর) পরীক্ষামূলক ট্রিপ গেছে নারিকেল জিঞ্জিরায়। সকাল ১০টার দিকে প্রায় দেড়শো জন নিয়ে ইনানীর বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে ‘এমভি কর্ণফুলী এক্সপ্রেস’ জাহাজটি রওনা হয় সেন্টমার্টিনের উদ্দেশে। ইতোমধ্যে নিরাপদভাবে গন্তব্যেও পৌঁছেছে।


রোববার পরীক্ষামূলক যাত্রা হলেও আগামী ১১ জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে এই রুটে প্রতিদিন জাহাজ চলাচল করবে বলে জানা গেছে।


এদিকে, ইনানী থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় সেন্টমার্টিনগামী পর্যটকদের খরচ ও সময় কমবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag
আরও খবর