শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টাকা দিয়ে প্রচারণা! উখিয়া-টেকনাফে আচরণ বিধি লঙ্ঘনের হিড়িক

প্রকাশ্যে এক ভোটার কে টাকা দিচ্ছেন উখিয়া-টেকনাফে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের দুই সমর্থক।


টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকার ঘটনা এটি, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রবিবার পোস্ট করেছেন জনৈক জয়নাল জনি।


অথচ দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশন প্রদত্ত বিধিমালার ১ নম্বর নির্দেশনা অনুযায়ী, “কোন প্রার্থী বা তার পক্ষ হতে কোন ব্যক্তি নির্বাচনের সময় প্রকাশ্যে এমনি গোপনে কোন প্রকার অর্থ লেনদেন বা অনুদান প্রদান করতে পারবেন না।”


অপর দিকে উখিয়ার হলদিয়াপালংয়ে গত শুক্রবার রাত ১০টা পর্যন্ত চলে নৌকার সমর্থনে নির্বাচনী সভা।


নির্ধারিত সময় অতিক্রম হওয়ায় ঐ সভায় বক্তব্যে শাহীন আক্তারের স্বামী সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সাংবাদিকদের লাইভ না দিতে নিষেধ করেন।


এর আগে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা সহ বদিকে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরেও তিনি আচরণ বিধি মানছেন না।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেন, ” নির্বাচনে আচরণ বিধি না মানলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সার্বক্ষণিক আমরা সবকিছু তদারকি করছি।

Tag
আরও খবর