বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগরে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থী‌দের উচ্ছ্বাস

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে  শিক্ষার্থী।

সারাদেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে যশোরের অভয়নগরে  বছরের শুরুতেই বই বিতরণ উৎসব-২০২৪ পালিত হয়েছে। অভয়নগর উপজেলা শিক্ষা অফিসের  আয়োজনে  ১ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় উপজেলার পূর্ব বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

অভয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বই উৎসব-২০২৪  উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ  সহ-সভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, শিক্ষক সমিতির সভাপতি ও আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফফার শেখ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সহ-সভাপতি মো. মারুফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুল ইসলাম, নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী নাহিদা সুলতানা প্রমুখ। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা  কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে নওয়াপাড়া পাইলট বালিকা বিদ্যালয়ে বই উৎসব উদ্ভোধন করেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। 

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উৎসব করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দিচ্ছে সরকার। সে অনুযায়ী আজ সোমবারও বছরের প্রথম দিনে দেশের বিদ্যালয়গুলোর ন্যায় অভয়নগরে নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থীরা। নতুন বই মানে আনন্দ, আর নতুন অনুপ্রেরণা। তাই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দে  মাতোয়ারা।

Tag
আরও খবর