ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

নতুন বইয়ের গন্ধে প্রাণের উচ্ছ্বাসে মেতেছে ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নতুন বই পেতে সোমবার (১ জানুয়ারি) সকাল সকালই স্কুলে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। বই উৎসব অনুষ্ঠান শেষে বই তুলে দেওয়া হয় প্রতিটি শিক্ষার্থীর হাতে।


বই বিতরণ উৎসবকে ঘিরে বেলা ১১টায় উখিয়ার ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান মানিকের সভাপতিত্বে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এই বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর চৌধুরী।


প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি খাইরুল আলম চৌধুরী।


এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রত্নাপালং ইউনিয়নের তরুণ উদ্যোক্তা, বিশিষ্ট ঠিকাদার ওবায়েদ চৌধুরী, সাংবাদিক শফিক আজাদ ও শহিদুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।


উক্ত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খাইরুল আলম চৌধুরী বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগটি নিয়েছিলেন। সে জন্য তাকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে।

Tag
আরও খবর