বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

এনামুল হক বাবুলের বিরুদ্ধে আবেদন খারিজ, নির্বাচনে নেই বাধা

যশোর-৪ আসনে আওয়ামী লীগের মনোননীত নৌকা মার্কার প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনে আর কোন বাধা থাকলো রইলো না। তার বিরুদ্ধে বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়ের আপিল বিভাগে করা আবেদন মঙ্গলবার (২ জানুয়ারি) শুনানি শেষে খারিজ করে দিয়েছেন।

গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের এ আসনের প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেয়া হয়। এ রায়ের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় এমপি আপিল বিভাগে আবেদন করেন, যার শুনানি হয় মঙ্গলবার। এদিন শুনানি শেষে আদাল তার আবেদন খারিজ করে দেন। এ কারণে নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের নির্বাচনে আর কোন বাধা রইল না।

এদিকে, আদালতের সিদ্ধান্ত জানতে নৌকার প্রার্থীসহ দু’পক্ষের শতাধিক শীর্ষ নেতৃবৃন্দ সোমবার ঢাকা গেছেন। এদিন আদালতের রায় ঘোষনার পর সংসদ সদস্য রনজিত কুমার রায় ফোনে সাংবাদিকদের জানিয়েছে, তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করলেন ও নির্বাচন করবেন না। তিনি ও তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষেই কাজ করবেন। তিনি কখনো আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে বা নৌকা প্রতীকের বিপক্ষে যাবেন না।

Tag
আরও খবর