ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

বিকালে কূটনীতিকদের ভোটের পরিস্থিতি জানাবে ইসি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-01-2024 06:11:18 am

বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি সম্পর্কে অবহিত করবে নির্বাচন কমিশন (ইসি)।


বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বিকাল ৩টায় ব্রিফিং অনুষ্ঠিত হবে।


ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। নির্বাচন নিয়ে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। 


এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হল রুমে বাংলাদেশে অবস্থিত বৈদেশিক মিশনসমূহের অফিস প্রধান, আন্তর্জাতিক মিশন/সংস্থা প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাথে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি অবহিতকরণ সংক্রান্ত এক সভায় মিলিত হবে। নির্দেশনায় কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ উপস্থিতি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছে ইসি।


আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও খবর