সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দৌলতপুরে জ্বালানি তেল বিক্রি-মজুদ হযবরল, পদক্ষেপ নেই প্রশাসনের


সাইফুল ইসলাম(দৌলতপুর প্রতিনিধি)।  :  বিভিন্ন গণমাধ্যমে মোটা দাগে খবর প্রকাশ, বাস্তবতায় চরম উদ্বেগজনক পরিস্থিতি পাওয়া গেলেও কুষ্টিয়ার দৌলতপুরে এখনও চলছে অবৈধভাবে পেট্রোল-ডিজেলের মতো জ্বালানী তেলের ঝুঁকিপূর্ণ মজুদ ও অবাধ বিক্রয়।

দৌলতপুর উপজেলার মথুরাপুর,হোসেনাবাদ ও দৌলতপুর আঁখ সেন্টার মোড় এলাকার চার ব্যবসায়ী হাচিবুর, রিপেল, আতাউর, মজনুর টিনের ঘর, মুদি দোকান, ভূগর্ভস্থ ট্যাংকিতে, ব্যারেল ও প্লাস্টিকের জারে এলোমেলো  বৈদ্যুতিক সংযোগের মধ্যেই চলছে ঝুঁকিপূর্ণ মজুদ ও বিক্রয়। পূর্বে প্রকাশিত খবরে এ প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা বিভাগীয় বিস্ফোরক কর্মকর্তা। এরপর কেবল আঁখ সেন্টার মোড়ের ব্যবসায়ী মজনুকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন। এর আগে গেলো ১৩ সেপ্টেম্বর মজনুর দোকানে নিয়মবহির্ভূত ভাবে সাপ্লাই দিতে আসা সিরাজগঞ্জ জেলার একটি তেলের গাড়িকে জরিমানা করে ছেড়ে দেয় উপজেলা প্রশাসন।

সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় এরপরও সপ্তাহে অন্তত ৪ গাড়ি অর্থাৎ প্রায় ২০ হাজার লিটার পেট্রোল-অক্টেন-ডিজেল ঢুকছে দৌলতপুরে, যা মজুদ রেখে নিয়মিত বিক্রয় করছেন ওই চার মজুদদার। এসব জ্বালানীর অন্তত ৬০ ভাগই পেট্রোল এবং অক্টেন। সাধারণত রাত ৮ টা থেকে ১ টার মধ্যে পদ্মা-মেঘনা-যমুনার মতো  বিভিন্ন নামীদামী ব্যাবসায়ী ব্র্যান্ডের লোগো সম্বলিত ফিটনেসবিহীন গাড়িতে তেল আনানেওয়া করেন ওই চার ঝুঁকিপূর্ণ ও অনিয়মের মজুদদার।

বিশ্বস্ত সুত্রে জানা গেছে, কয়েকটি ফিলিং স্টেশনের তেল এসব গাড়িতে করে নিয়মবহির্ভূত ভাবে ঢুকছে দৌলতপুরে। যেসব তেল মূলত ওইসকল ফিলিং স্টেশনেই রেখে  সাধারণ গ্রাহক ও অনুমোদিতদের কাছে বিক্রয় করার কথা। সম্প্রতি এমন তেলবাহী গাড়ির দেখা মিলে কুষ্টিয়া ঢ-৪১-০০২৪ এবং  ঝিনাইদহ ঢ-৪১-০০১৪ -এর।

অনুসন্ধানে জানা যায় বরাবরের মতো ব্যবসা সচল রাখতে বিভিন্ন প্রশাসনিক দপ্তরের বারান্দায় দৌড়ঝাঁপ করছেন   দৌতপুরের ওই চার ব্যবসায়ী। তবে, ঝুকিপূর্ণ পেট্রোল-অক্টেন প্রসঙ্গে উৎকণ্ঠায় এলাকাবাসী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সম্প্রতি ঘটে যাওয়া কুষ্টিয়ার ভেড়ামারায় খোদ একটি ফিলিং স্টেশনে মজুদ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৫ জন নিহতের খবর দেশব্যাপী আলোচিত।

বিষয়টি প্রসঙ্গে শিগগিরই দৌলতপুর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধতনরা যথাযথ ব্যবস্থা নিবেন বলে আশায় বুক বেঁধেছে স্থানীয় সচেতন সমাজ।

Tag
আরও খবর