দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

নির্বাচনকালীন তিন থানার ওসিকে দায়িত্ব পরিবর্তন


নোয়াখালীর দুটি আসনের স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে চরজব্বর, সদর ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্বাচনকালীন দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।


শনিবার (৬ জানুয়ারি) বিকেলে অফিসিয়াল আদেশে বিষয়টি নিশ্চিত নিশ্চিত করা হয়েছে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।


নোয়াখালী-৪ আসনের চরজব্বর থানার রফিকুল ইসলামকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবিরকে; একই আসনের সদর থানার ওসি মীর জাহেদুল হক রনিকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে আদালতের পরিদর্শক মো. শাহ আলম এবং নোয়াখালী-২ আসনের সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিনকে পুলিশ কন্ট্রোল রুমে দিয়ে তার স্থলে জেলা পুলিশ লাইনের আরওআই আমির হোসেনকে সেনবাগ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ওই থানার নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইসমাইল হোসেন সোনাইমুড়ী নাটেশ্ব ইউনিয়নে আরওআই আমির হোসেনের প্রতিস্থাপিত দায়িত্ব পালন করবেন।


পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান আরো বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ধারাবাহিকতা হিসেবে তিন থানার ওসিকে নির্বাচনের দিনের জন্য দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। পরদিন থেকে তারা স্বপদে ফিরে যাবেন।


নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন (ট্রাক) এবং নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের স্বতন্ত্র আতাউর রহমান ভুঁইয়া মানিক (কাঁচি) ওসিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এ দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছেন ভোটাররা।

আরও খবর