কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত

অজ্ঞান পার্টির খপ্পরে পরে নিঃশ্ব গার্মেন্টস শ্রমিক আলম।

গার্মেন্টসে চাকরি করে ১৩ বছর ধরে জমানো ২ লক্ষ টাকা তুলে বাড়ি ফেরার পথে দিনে-দুপুরে অজ্ঞান করে নিয়ে গেছে অজ্ঞাত দুস্কৃতিকারীরা।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সাড়ে এগারোটার দিকে ঘটে এ ঘটনা।পরিবার সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আজগর আলীর পুত্র মোঃ আলম পাশের উপজেলা নাগেশ্বরীতে এটিএম বুথ থেকে টাকা তুলে নিজ উপজেলা ভূরুঙ্গামারী আসতে আধা ঘণ্টার রাস্তা ৬ ঘন্টায়ও ফিরতে পারেনি।বাবা, মা ও ভুক্তভুগীর স্ত্রী বলেন, তিনি ১৩ বছর ধরে চাকরি করেন ঢাকার মিরপুর-৭ নম্বরে একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে। বাড়ির খরচ, ঢাকায় পরিবার নিয়ে থাকার খরচ সব মিটিয়ে তিল তিল করে গড়ে তোলা জীবনের সঞ্চয়টুকু রেখেছিলেন ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট খুলে। বাড়িতে এসে তিন দিনের ছুটিতে টাকা তুলে ঘরবাড়ি ঠিক করার আশায় এটিএম বুথ থেকে টাকা তুলতে যান পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায়।

ভূক্তভুগী আলম ১১ টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা সদরের ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উঠিয়ে আনুমানিক সাড়ে এগারোটার দিকে বাড়িতে ফোনে নিশ্চিত করেন, কিন্তু এরপরে দীর্ঘ সাত ঘন্টা পর্যন্ত তার সাথে বাড়ি থেকে মুঠোফোনে যোগাযোগ করতে পারেনি, আধা ঘন্টার পথ হলেও বাড়িতে ফেরত আসেন সাত ঘন্টা পর তবে অজ্ঞান অবস্থায়। সর্বশেষ ছয় ঘণ্টা পর তার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হলে এতোটুকুই জানান, তার কাছে টাকা পয়সা নেই, কেউ নিয়ে নিয়েছে। বাড়িতে আসার পর দেখা যায় তার মানিব্যাগ ,এটিএম কার্ডটিও টাকার সাথে নিয়ে নিয়েছে। পরিচিতজনেরা কেউ তাকে অটো রিক্সায় করে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু দীর্ঘ নয় ঘণ্টা পেরিয়ে গেলেও তার জ্ঞান ফেরেনি, কিভাবে কি হয়েছে তা জানাও সম্ভব হয়নি। স্থানীয় অনেকেই আশঙ্কা করছেন, হয়তো ছিনতাইকারী বা প্রতারক চক্র তাকে অনুসরণ করে এবং কোন উপায়ে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। তার চিকিৎসায় আসা স্থানীয় চিকিৎসক বলেন, হয়তো নেশা জাতীয় কোন দ্রব্য খাইয়ে তাকে অজ্ঞান করে বা অন্য কোন ভাবে অজ্ঞান করে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে যায়।বড় ভাই আশরাফ আলী বলেন, তার সাথে দীর্ঘ ৬/৭ ঘন্টায় কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে কিন্তু সে ফোন রিসিভ করেনি।একই রূপ প্রতারণার খপ্পরে পড়ে এর ২ দিন পূর্বে ভূরুঙ্গামারীর এক দরিদ্র কৃষক তার গরু বিক্রির সাড়ে ৫৪ হাজার টাকা খুইয়েছেন।

Tag
আরও খবর







6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে