রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

আত্মসম্মানবোধ মেয়েদের বাহিরটা কঠিন, ভিতরটা নরম।

আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়েগুলোর বাহিরটাই ক'ঠি'ন, ভেতরটা নরম, ঠিক নারিকেলের মতো, এই মেয়েগুলোকে বোঝা ক'ঠি'ন, ভু'ল বোঝা সহজ, এই মেয়েগুলো চাইলেই আর পাঁচজন মেয়ের মতো ঝুলে থাকা সম্পর্ক টেকাতে বে'হা'ই'য়া হতে পারে না, অ'ন্যা'য় হচ্ছে বুঝেও দিনের পর দিন সব কিছু মুখ বুঝে স'হ্য করতে পারে না, মেনে কিংবা মানিয়ে নিতে নিতে নিজেকেই হারিয়ে ফেলতে পারে না, এই মেয়েগুলোর কাছে ব্যক্তিত্বটা ফাস্ট প্রায়োরিটি, তাই তারা আর যাইহোক ব্যক্তিত্ব বি'স'র্জ'ন দিতে পারে না;

ব্যক্তিত্বসম্পন্ন মেয়েগুলোকে বাহির থেকে দেখে বিচার করতে গেলে-- "খুব অ'হং'কা'রী" বলে আপনার মনে হতেই পারে, কিন্তু! খুব কাছ থেকে এই মেয়েগুলো সাথে একবার মিশতে পারলে দেখবেন, জীবনে আপনি আর দ্বিতীয় কাউকে খুঁজবেন না, খোঁজার প্রয়োজন বোধ-ই করবেন না;

এই মেয়েগুলো না ঠ'ক'তে রাজি, না কাউকে ঠ'কা'তে রাজি, এরা আসলে নিজের মতো করে একটা স্বচ্ছ জগৎ তৈরি করে নেয়, তাই এরা হুটহাট প্রেমে পড়ে না,  কেউ তাদের প্রেমে পড়লেও বিচার-বিশ্লেষণ না করে সারা দেয় না, কারণ! এরা মূলত তার সাথেই প্রেমের বন্ধনে আবদ্ধ হতে চায়, যার সাথে তারা সারা জীবন সংসার করতে পারবে বলে তাদের মনে হয়, তাই এঁদেরকে সচারাচর প্রেমে পড়তে দেখা যায় না;

আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়েগুলোর কাছে কোনো সম্পর্ক-ই টাইম পাসের জন্য হয় না, এরা সব সম্পর্কের মূল্য বুঝে, তাই টাইম পাস করার জন্য এরা কখনোই বয় ফ্রেন্ড জুটিয়ে নেয় না, টাইম পাস করার জন্য এরা বরং নিজের ছোট্ট জগৎটাকে হাজার হাজার বইয়ে একটা ছোটখাটো লাইব্রেরী হিসেবে গড়ে তুলে;

ক্যাম্পাসে কিংবা পাড়া-মহল্লায় তথাকথিত প্রেমিকার ট্যাগলাইন ঝুলিয়ে এই মেয়েগুলো নিজেদের সৌন্দর্য কিংবা ব্যক্তিত্বের ডিমান্ড জাহির করে না, এই মেয়েগুলোর চলা - ফেরা তাদের সম্পূর্ণ নিজস্ব একটা ধাঁচে গড়া তাই হাজার মেয়ের ভিড়েও এই মেয়েগুলো অনন্যা;

এই মেয়েগুলো ভালোবেসে যেমন পরিবারের সবাইকে ছেড়ে প্রিয় মানুষটির হাত ধরে বাসা থেকে এক কাঁপড়ে বেড়িয়ে আসতে পারে, ভালোবাসার মানুষের জন্য মরতে পারে, ঠিক তেমনি- নিজের ব্যা'ক্তি'ত্বে ঘা লাগলে এই মেয়েগুলোই আবার সেই প্রিয় মানুষটিকে নীরবে - নিভৃতে ছেড়ে আসতেও পারে;

বন্ধু - বান্ধব, আত্নীয় - স্বজন সহ সব সম্পর্ক গুলোই 

আত্মসম্মানবোধ সম্পন্ন এই মেয়েগুলোর কাছে ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ, প্রতিটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই মেয়েগুলো আ'প্রা'ন চেষ্টা করে সর্বদা, তবে তারা যদি একবার অবহেলা, অনাদর, অন্যায়, অত্যাচার এর স্বী'কা'র হয় কিংবা অনুভব করে তবে তারা সে স্থানে আর নিজেকে রাখতে চায় না, এই মেয়েগুলো আসলে মেনে নিতে নিতে মানার মেশিন হয়ে উঠতে পারে না,  তাই গুরুত্ব কমে গেলে এরা দূরত্ব বাড়ায়, তবুও নিজের ব্যক্তিত্বের সাথে Compromise করতে পারেও না, আর করতে চায়ও না;

আসলে! মেয়ে কিংবা নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে আত্মসম্মানবোধ থাকাটা প্রতিটি মেয়ের জন্য ভীষণ ভাবে জরুরী;

লেখক : প্রণব মন্ডল, কবি এবং কলামিষ্ট।


Tag
আরও খবর