মায়ানমারে বিস্ফোরকের গুদামে বিস্ফোরণ, নিহত ৫৫ আদালতে সোহেল রানা, রামিসা হত্যার বিচার শুরু আজ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা বিতরণে অনিয়মের অভিযোগ : সঠিকভাবে টাকা বিতরণ করা হয়েছে মর্মে দাবি সংশ্লিষ্টদের সকলকে কাঁদিয়ে চির নিদ্রায় সাহিত হলেন দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী তাকিবুর রহমান জয়পুরহাটে ‘ব্লু লাইন এক্সপ্রেস’ ঢাকাগামী কোচের যাত্রা শুরু শিশুদের মোবাইল ফোন আসক্তি: পড়াশোনায় অমনোযোগের নীরব সংকট গোয়ালন্দে ভূমি অফিসে দুর্ধর্ষ চুরি,বিএনপি নেতার ছেলের ভাঙ্গারির দোকান হতে মালামাল উদ্ধার কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের ভালো হয়ে যাওয়ার জন্য ৬ মাসের সময় দিলেন ডা. আব্দুল্লাহ তাহের। মধুপুর প্রেসক্লাবের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করলেন: আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি পানিতে ডুবে নিখোঁজের ৩০ ঘন্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি

জনগণ নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2024 01:08:03 pm

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের কাছে আমার জবাবদিহিতা আছে। জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। জনগণই আমাদের প্রধান শক্তি। তারা সব বাধা মোকাবিলা করে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করেছেন। কোন দল নির্বাচন গ্রহণ করলো বা করলো না অথবা বিদেশিরা কী বলছে তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।

রোববার ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক বাধা-বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তাদের ভোটাধিকারের ব্যাপারে সতর্ক ছিল। প্রতি ৫ বছর অন্তর জাতীয় নির্বাচন হয়। আর মানুষ নির্বিঘ্নে ভোট দেবে এবং আমরা সেই পরিবেশ তৈরি করেছি।


নির্বাচনে জয়লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, জনগণ নৌকায় ভোট দেবেন। নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং আবার জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করবো।


শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে দেশে গণতান্ত্রিক ধারা আছে বলেই এত উন্নতি হয়েছে। আমাদের সামনে আরো কাজ আছে সেটা আমরা সম্পন্ন করতে চাই। বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করতে পারবো।


আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত চক্র গণতন্ত্রে বিশ্বাস করে না এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত থাকুক সেটা তারা চায় না। তারা জনগণের কল্যাণে কাজ করে না। বিএনপি-জামায়াত চক্র নির্বাচন বাধাগ্রস্ত করতে ট্রেনে-বাসে আগুন লাগিয়ে এবং মানুষ হত্যা করে নাশকতা করছে। সন্ত্রাসী দল বিএনপি কখনোই নির্বাচনে বিশ্বাস করেনি। ভোট কারচুপি, সিলমারা আর মানুষের ভোট কেড়ে নেয়াই তাদের চরিত্র। এখানে তারা সেই সুযোগ তারা পাচ্ছে না বলেই নির্বাচন বর্জনের ডাক দিয়েছে।


তিনি আরো বলেন, ২০০৮ এর নির্বাচন নিয়ে কেউ কোনো অভিযোগ করতে পারেনি। সেই নির্বাচনে বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল ২৩৩টি আসন। এরপর থেকেই বিএনপি নির্বাচনের বিরুদ্ধে। এই দলটি জন্মলগ্ন থেকেই ভোটের নামে প্রহসনের সঙ্গে সম্পৃক্ত। ভোট কারচুপি করতে পারবে না বলেই বিএনপি নির্বাচনে আসে না। নির্বাচন বানচাল করতে মানুষ হত্যা করে।


প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে। সেটা তারা সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারবে এবং নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। জনগণ যাকে খুশি ভোট দিক কিন্তু নিবাচন যেন সুষ্ঠু হয় সেটাই আমরা চাই। জনগণের সবরকম সহযোগিতা চাই। আর এ নির্বাচনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আরও খবর






6a14792b65dbc-250526103035.webp
সোনাইমুড়িতে ২ বছর পর কঙ্কাল উদ্ধার

৬ দিন ১৩ ঘন্টা ২৬ মিনিট আগে