দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে নাশকতার সময় হাতেনাতে গ্রেপ্তার ৬ ইসলামী আন্দোলন বাংলাদেশের মিরসরাই উপজেলা সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি মাওলানা ফয়জুল পারভেজ, সেক্রেটারি মহিউদ্দিন নিজামী বৈরী আবহাওয়ায় দুবলারচরে মাছ ধরা বন্ধ, বিপাকে ১০ হাজার জেলে সৎ ও অমায়িক মানুষ হিসেবে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন জালাল সওদাগর ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রি, একজনকে অর্থদণ্ড শেরপুরের বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধ: ভাতিজার ঘরে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ চাচা-ফুফুর বিরুদ্ধে রাতের মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত চীনসহ ৫ দেশের দূতের বৈঠক পাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী লাখাই থানা পুলিশের অভিযানে ২০পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, আ.লীগকে ‘জঙ্গি সংগঠন’ ঘোষণার দাবি নাসের রহমানের ডিজিটাল কনটেন্টে জ্ঞান, জীবনবোধ ও ইতিবাচক চিন্তার এক সৃজনশীল অভিযাত্রা কুতুবদিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোয়ালন্দে নেতিবাচক মনোভাব পরিবর্তনে সামাজিক সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের অবস্থান কর্মসূচি শান্তিগঞ্জে ৩৫ টাকা কেজি দরে আমন ধান কিনবে সরকার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ৩টিতে নৌকা ও ১টিতে লাঙ্গলের বিজয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার ৪টি আসনে ৩টিতে নৌকা ও ১টিতে লাঙ্গলের বিজয়


সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনের সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও সাতক্ষীরা-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।


জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির বেসরকারী ফলাফলে জানান, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় পার্টির সৈয়দ দিদার বখতকে পরাজিত করে আওয়ামী লীগের ফিরোজ আহমেদ স্বপন বিজয়ী হয়েছেন।


ফিরোজ আহমেদ স্বপনের প্রাপ্ত ভোট ১৪৪০৯৯। তার নিকটতম প্রতিদ্বন্দী সৈয়দ দিদার বখত ২৬৮২১ ভোট পেয়েছেন। এই আসনের মোট ভোটার ৪৭২০৪৩। যারমধ্যে সংগৃহীত ভোটের সংখ্যা ২ লাখ ২ হাজার ১২৫ ভোট। সংগৃহীত ভোটের হার ৪২.০৮ শতাংশ। এখানে বাতিল হওয়া ভোটের সংখ্যা ৭০৪৫ জন।


সাতক্ষীরা-০২ আসনে বর্তমান সাংসদ আ’লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবিকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু। 


আশরাফুজ্জামান আশু’র প্রাপ্ত ভোট ৮৮৩৫৭। নিকটতম প্রতিদ্বন্দী মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭৪৪৭ ভোট। সাতক্ষীরা ২ আসনের মোট ভোট কেন্দ্র ২৩৮টি। ভোট প্রদান করেছেন ১৩০৬৪৬ জন। সংগৃহীত ভোটের হার ৩২.৬১ শতাংশ। এখানে বাতিল হওয়া ভোটের সংখ্যা ৪৬০২টি।


(আশাশুনি, দেবহাটা ও কালিগঞ্জ একাংশ) সাতক্ষীরা-৩ আসনে জাতীয় পার্টির আলিফ হোসেনকে পরাজিত করে আ ফ ম রুহুল হক বিজয়ী হয়েছেন। আ ফ ম রুহুল হকের প্রাপ্ত ভোট ১০৩৪৮৭। নিকটতম প্রতিদ্বন্দী আলিফ হোসেনের প্রাপ্ত ভোট ৭০৭৬। সাতক্ষীরা ৩ আসনের মোট ভোট ৪৩১৩৮০ টি। মোট কেন্দ্র ১৫৪টি। সংগৃহীত ভোটের হার ৪৬.৮৯%।


(শ্যামনগর ও কালিগঞ্জের একাংশ) সাতক্ষীরা-৪ আসনে বিএনএম’র গোলাম রেজাকে পরাজিত করে আওয়ামী লীগের আতাউল হক দোলন বিজয়ী হয়েছেন। আতাউল হক দোলনের প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৬৩৯৫ টি। নিকটতম প্রতিদ্বন্দী গোলাম রেজা পেয়েছেন ৩৮০৮৮ ভোট। (শ্যামনগর ও কালিগঞ্জ’র একাংশ) সাতক্ষীরা-৪ আসনের মোট ভোট কেন্দ্র ১৪২টি। সংগৃহীত ভোটের হার ৪২ শতাংশ। সাতক্ষীরায় চারটি সংসদীয় আসনে ৬০২ টি কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৪৬ হাজার ২২৪ জন। সংগৃহিত ভোট ৪৩.২২%।


এদিকে, সাতক্ষীরা জেলার চারটি নির্বাচনী এলাকায় এবার ভোট পড়েছে ৪১ দশমিক ৬ শতাংশ। এরমধ্যে সাতক্ষীরা-১ আসনে ৪২ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-২ আসনে ৩৩ দশমিক ৫ শতাংশ, সাতক্ষীরা-৩ আসনে ৪৭ দশমিক ২ শতাংশ এবং সাতক্ষীরা-৪ আসনে ৪৯ দশমিক ৭ শতাংশ। উপজেলা ও আসন ভিত্তিতে সাতক্ষীরার মোট ভোটার ও প্রাপ্ত ভোটের সংখ্যা হলো: তালা উপজেলার মোট ভোটার ২ লাখ ৬২ হাজার ৭৩৭ জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৯০৯ জনের। কলারোয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ২০৯৩০৬জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৮৫৭০৮। সাতক্ষীরা-১ আসনের মোট ভোটার ৪৭২০৪৩। প্রাপ্ত ভোট ২০০৬১৭। ভোট প্রদানের শতকরা হার ৪২.৫।


সাতক্ষীরা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪০০৬০৮। প্রাপ্ত ভোটের সংখ্যা ১৩৪২০৩। ভোট প্রদানের শতকরা হার ৩৩.৫।

সাতক্ষীরা-৩ আসনের দেবাহাটা উপজেলার মোট ভোটার ১০৯৬৯১জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৪৪৫৫৪। আশাশুনি উপজেলার মোট ভোটার ২৩৫৫৫৫জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ১১৮০৩৭জন। কালিগঞ্জ উপজেলার আংশিক মোট ভোটার ৮৬১৩৪জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০৮৬৭জন।


সাতক্ষীরা-৩ আসনের মোট ভোটার ৪৩১৩৮০জন। প্রাপ্ত ভোট ২০৩৪৫৮জন। ভোট প্রদানের শতকরা হার ৪৭.২।


সাতক্ষীরা-৪ আসনের শ্যামনগর উপজেলার মোট ভোটার ২৮৪৩৫৮জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫৭৯৫৮। কালিগঞ্জ উপজেলার শ্যামনগর আংশিক মোট ভোটার ১৫৭৮৩৫জন। প্রাপ্ত ভোটের সংখ্যা ৬২০১৪জন। সাতক্ষীরা-৪ আসনের মোট ভোটার ৪৪২১৯৩জন। প্রাপ্ত ভোট ২১৯৯৭২। ভোট প্রদানের শতকরা হার ৪৯.৭। সাতক্ষীরা জেলার মোট শতকরা হারে প্রাপ্ত ভোট ৪৩.২২।


তুলনামূলক কম ভোটারের উপস্থিতির মধ্যে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিএনপির বর্জন আর হরতালের মধ্যে রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ চলে। এরপরও নির্ধারিত সময়ের মধ্যে যারা কেন্দ্রের ভেতরে লাইনে অপেক্ষমাণ ছিলেন, তাদের ভোট নিয়েছেন প্রিজাইডিং অফিসার।

আরও খবর