ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

টাঙ্গাইল-৩ ঘাটাইলে এমপি হলেন স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা

আমানুর রহমান খান রানা

১৩২ টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানা ঈগল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বীতা করে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান। ১১৯টি কেন্দ্রের মধ্যে  আমানুর রহমান খান রানা ভোট পেয়েছেন ৮২,৭৪৮ কামরুল হাসান খান পেয়েছেন ৬৯০৩৫ হাজার ভোট। সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ইরতিজা হাসান ভোট গননা শেষে  এ ফলাফল ঘোষণা করেন।

২০১২ সালের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম লেবুকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি হন আমানুর রহমান খান রানা। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দ্বিতীয়বার এমপি হন তিনি। ২০১৮ সালে এ আসনের এমপি হন তার বাবা আতাউর রহমান খান। দ্বাদশ সংসদ নির্বাচনে এসে মনোনয়ন বঞ্চিত হন রানার বাবা বর্তমান এমপি আতাউর রহমান খান। এবার বাবার আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রানা। ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনের মোট ভোটার ৩ লাখ ৫৯ হাজার ৩৭৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮০ হাজার ৪৯০ মহিলা ভোটার ১ লাখ ৭৮ হাজার ৮৮৩ জন। ভোট প্রদানের হার ছিল ৪৪ শতাংশ। প্রতিদ্বন্দী প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন। প্রতিদ্বন্দ্বী  অন্য প্রার্থীরা হলেন ক্যাপ্টেন (অব.) মো. জাকির হোসেন (বিএনম), আব্দুল হালিম মিয়া (জাতীয় পার্টি), সাখাওয়াত হোসেন সৈকত (সাম্যবাদী দল) এবং হাসান আল মামুন। 



আরও খবর