নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে ৩টি আসনে নতুনমুখ ও ১ টি আসনে পুরাতন সাংসদ নির্বাচিত

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-01-2024 08:52:59 am



 কামরুল হাসান কাজল, স্টাফ রিপোর্টারঃ  হবিগঞ্জের ৪টি আসনের নির্বাচনে তেমন কোন ঘটনা ছাড়াই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।এতে কোন এলাকায়ই কোন ধরনের  কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি খুবই কম ছিল। দিনব্যাপী আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন খুবই তৎপর ছিল। নির্বাচনের ফলাফল অবশেষে  হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ ময়েজ উদ্দিন শরীফ রোহেল, হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এডঃ মোঃ আবু জাহির ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন নির্বাচিত হয়েছেন।হবিগঞ্জ জেলা প্রশাসক ও  জেলা রিটার্ণিং অফিসার জিলুফা সুলতানা ফলাফল ঘোষণা করেন।হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (ঈগল) প্রতীকে ৭৫ হাজার ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবু (লাঙ্গল) প্রতীকে ভোট পেয়েছেন ৩০ হাজার ৭০৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ (ট্রাক) ৩১৯ ভোট (সড়ে দাড়িয়েছিলেন), ইসলামি ঐক্যজোটের মোস্তাক আহমেদ ফারহানী (মিনার) ৩১৭ ভোট ও কৃষক শ্রমিক জনতা লীগের মোঃ নুরুল হক (গামছা) ২১৩ ভোট।হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মো. আব্দুল মজিদ খান পেয়েছেন ৪৯ হাজার ৬০৬ ভোট। এছাড়া জাতীয় পার্টির শংকর পাল (লাঙ্গল) ২৫৩ ভোট (সড়ে দাড়িয়েছিলেন), কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ (গামছা) ৫৪ ভোট, ইসলামি ঐক্যজোটের শেখ হিফজুর রহমান (মিনার) ৪২১ ভোট, তৃণমূল বিএনপির খাইরুল আলম (সোনালি আঁশ) ৩০৯ ভোট, বিএনএম এর এসএএম সোহাগ (নোঙর) ২৭২ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হামিদ (চেয়ার) ১৪১ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের মো. জিয়াউর রশিদ (ডাব) ১৭০ ভোট।হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-শায়েস্তাগঞ্জ-লাখাই) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৬০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল পেয়েছেন ৪ হাজার ৭৬ ভোট। এছাড়া বিএনএম এর মোঃ বদরুল আলম সিদ্দিকী (নোঙর) ৩৫২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মোঃ আদম আলী (ফুলের মালা) ২৮৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. আব্দুল কাদির (আম) ভোট ২৮৫, জাকের পার্টির আনসারুল হক (গোলাপ ফুল), ৮৮৫ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আবদুল ওয়াহেদ (চেয়ার) ৪৪৫ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. নোমান হাসান (ডাব) ২১২ ভোট ও মুক্তিজোটের (জেডিপি) মো. শাহিনুর রহমান (ছড়ি) ১৫১ ভোট।হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ১ লাখ ৬৯ হাজার ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩ ভোট। এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী শাহীন (লাঙ্গল) পেয়েছেন ৪১৭ ভোট, বাংলাদেশ কংগ্রেসের মো. আল আমিন (ডাব) ৫৪০ ভোট, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের আবু ছালেহ (মিনার) ভোট ১৭৩, বিএনএম এর মো. মুখলেছুর রহমান (নোঙ্গর) ৩৯৩ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আব্দুল মুমিন (চেয়ার) ৩৩৭ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ১৬৭ ভোট পেয়েছেন।


Tag
আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে



6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


6a3a18e161bce-230626112553.webp
চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে