শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

আদমদীঘিতে নব নির্বাচিত এমপি বাঁধনকে গণসংবর্ধনা

নবনির্বাচিত এমপি বাঁধনকে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে সতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কার নব নির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনকে গনসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৮ জানুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আদমদীঘি সদরে ট্রাক মার্কার নির্বাচনী ক্যাম্পের সামনে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন গ্রামের তার সমর্থকরা ফুল ও মালা দিয়ে তাকে এই গনসংবর্ধনা দেন।


বিজয়ী হওয়ার পর প্রথম বক্তব্যে খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এমপি বলেন, আমার এ বিজয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও আওয়ামীলীগের বিজয়। তিনি সর্বস্তরের জনতার সহযোগীতায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গিকার করেন। 


এসময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত এমপি খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের বাবা আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-এ কাজল, সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক খন্দকার, বর্তমান ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, আব্দুল হক আবু, শামিম উল ইসলাম, আব্দুস ছালাম, আওয়ামীলীগ নেতা ডা: মোকলেছার মন্ডল, মোতাহার হোসেন, আশরাফ আলী, উজ্জল হোসেন, সোহেল, সুজনসহ নেতৃবর্গ।

আরও খবর