শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

পর্যটক আসলো ট্রেনে চড়ে

নাদিয়া রহমানের এটি প্রথম ট্রেন জার্নি। বাবা মা এবং একমাত্র ভাইকে সাথে নিয়ে কক্সবাজার এসেছেন ট্রেনে চড়ে। দীর্ঘ সাড়ে আট ঘন্টার ট্রেন জার্নি তাঁর রোমাঞ্চকর মনে হয়েছে। নাদিয়ার মতো অরো অনেকেই প্রথম বারের মতো ট্রেনে চড়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন টিটিএন এর কাছে।


দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে এটিই পর্যটকবাহী প্রথম ট্রেন। যার নাম দেয়া হয়েছে “পর্যটক এক্সপ্রেস” । বুধবার (১০ জানুয়ারি) ভোর সোয়া ছয়টায় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। ৭৮৫ যাত্রী নিয়ে ট্রেনটি ছুটে চলে পর্যটন শহরের উদ্দেশ্য। দীর্ঘ সাড়ে আট ঘন্টার যাত্রায় ট্রেনটি বিমান বন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে। এরপর আবারো কক্সবাজারের উদ্দেশ্য পর্যটক এক্সপ্রেস। সবশেষ ১৬ কোচের আধুনিক এই ট্রেনটি বিকেল সাড়ে ৩ টায় পৌঁছে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে।



কক্সবাজার পৌড়া মাত্রই ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানায় পর্যটন সেবায় জড়িতরা। এদিকে ট্রেন ভ্রমন নিয়ে সন্তুষ্ট সবাই। তবে অনেকেই খাবার এবং টয়লেটের মান নিয়ে অসন্তুষ্টি জানালেও বেশীর ভাগই এই ট্রেন যাত্রার প্রশংসা করেন।


কক্সবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী টিটিএনকে জানান, টিকিট নিয়ে কোন ধরনের সমস্যা নেই। সবাই এ্যাপের মাধ্যমে টিকিট সহজে কিনতে পারবে বলে জানান তিনি। এছাড়াও ট্রেনের অব্যবস্থাপনা বিষয়টি তিনি উড়িয়ে দিয়ে বলেন, বেসরকারীভাবে ট্রেন যাত্রীদের সেবায় পর্যাপ্ত লোকবল রয়েছে। এতে সমস্যা হওয়ার আশংকা দেখছেন না বলে জানান তিনি।


এদিকে গেল ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।

“পর্যটক এক্সপ্রেস” এই ট্রেনের ভাড়া আগের মতো অর্থাৎ শোভন চেয়ারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৫ টাকা।এসি চেয়ারের ভাড়া ১ হাজার ৩২৫ টাকা, এসি সিটের ভাড়া ১ হাজার ৫৯০ টাকা।


Tag
আরও খবর




6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে