শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

শপথ নিলেন কক্সবাজারের ৪ সংসদ সদস্য

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী কক্সবাজারের ৪ সংসদ সদস্য শপথ নিয়েছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে তাদেরকে শপথবাক্য পাঠ করার স্পিকার শিরীর শারমিন চৌধুরী।


কক্সবাজার-১ আসন থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম, কক্সবাজার-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত সাইমুম সরওয়ার কমল ও কক্সবাজার-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত শাহীন আকতার সংসদ সদস্য নির্বাচিত হয়।



রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।


শপথ গ্রহণ অনুষ্ঠানে বুধবার সকাল ১০টায় শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান তিনি। এরপর স্বতন্ত্ররা শপথ নেন।


বেলা সোয়া ১২টার দিকে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির ১১ সংসদ সদস্য শপথ নেন।


সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।


গত ৭ জানুয়ারি ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২৩ আসনে জয়লাভ করে দ্বাদশ সংসদে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছে।


নির্বাচনে আওয়ামী লীগের মিত্র জাতীয় পার্টি ১১ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদ ২টি আসন, ক্ষমতাসীন দলের আশির্বাদপুষ্ট কল্যাণ পার্টি ১ আসনে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের স্বতন্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।


Tag
আরও খবর