শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

চকরিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার!

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামি সাফিয়া আক্তার (৩০) কে গ্রেফতার করেছে হারবাং পুলিশ ফাঁড়ির চৌকস আভিযানিক দল।


বুধবার (১০ জানুয়ারি) চকরিয়ার খুটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাফিয়া আক্তার ওই গ্রামের দরগাপাড়া এলাকার মৃত সামশুল আলমের মেয়ে।


একইদিন রাতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১০ জানুয়ারি) চকরিয়ার খুটাখালী এলাকায় হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. মহসীন চৌধুরীর সঙ্গীয় এএসআই রাজীব ধর, নারী কং/লিমা আক্তার, নারী কং/ সাদিয়া আক্তার, কং/ ফোরকান সহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার আসামি সাফিয়ার নামে চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অপহরণের একটি মামলা রয়েছে। যার মামলা নং: জিআর -২৯০/২১। ওই মামলায় তাকে যাবজ্জীবনের সাজা দেন আদালত।


তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি এই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন। তিনি মামলা দায়েরের পর থেকে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।


গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


Tag
আরও খবর