ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

রামুতে ৬ কেজি গাঁজাসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের রামু উপজেলায় ৬ কেজি গাঁজা নিয়ে নুর মোহাম্মদ নামে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব।


গ্রেফতার নুর মোহাম্মদ (২৪) উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবিরের ব্লক-এফ ক্যাম্পের মৃত সৈয়দুল আমিনের ছেলে।


মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ধেছুয়াপালং এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।


বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ধেছুয়াপালং ইউনিয়নে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটোরিকশা তল্লাশি করে একজন রোহিঙ্গা মাদক কারবারিকে ৬ কেজি ও মাদক বেচাকেনার ৩৭ হাজার ৪০০ নগদ টাকাসহ নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়।


আবু সালাম চৌধুরী আরও জানান, গ্রেফতার নুর মোহাম্মদ নিজেকে রোহিঙ্গা নাগরিক বলে স্বীকার করেছে। সে বিভিন্ন পন্থা অবলম্বন করে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল বলে জানান।


গ্রেফতার রোহিঙ্গা নুর মোহাম্মদকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর