পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

আসতে পারে নতুন মুখ তানোরে উপজেলা নির্বাচনের আগাম হাওয়া

রাজশাহীর তানোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ শেষ না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের আগাম হাওয়া বইতে শুরু করেছে। এতে ফের জমে উঠেছে তৃণমূলের রাজনীতি। উপজেলা পরিষদ নির্বাচনের ঢের বাকি থাকলেও। বড় দুটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা সরপ মাঠে। ইতমধ্যে বিভিন্ন কৌশলে বিশেষ করে বিভিন্ন ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক ও খেলা-ধুলার অনুষ্ঠানের মধ্য দিয়ে নিজেদের অবস্থান  গ্রহণযোগ্যতা তুলে ধরে নেতাকর্মীদের সমর্থন আদায় ও ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে। তৃণমূলের নেতা ও কর্মী-সমর্থকগণ নিজ নিজ পচ্ছন্দের প্রার্থীর গ্রহণযোগ্যতা তুলে ধরে চায়ের কাপে ঝড় তুলেছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী অঞ্চলের প্রতিটি পাড়া-মহল্লার মোড়ে মোড়ে চলছে জম্পেশ আলোচনা।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তানোরে নৌকার ভরাডুবি হয়েছে। এতে নৌকাবিরোধী হিসেবে পরিচিত আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা নতুন স্বপ্ন দেখছে। তারা নতুন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে মাঠে নেমেছে। এবার তারা তাদের সমর্থিত প্রার্থীর বিজয়ের ব্যাপারে দারুণ আশাবাদী হয়ে উঠেছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে যেখানে নৌকার জয়জয়কার সেখানে তানোর পৌরসভায় নৌকার স্মরণকালের সর্ববৃহত পরাজয় ঘটেছে। অন্যদিকে সর্বশক্তি প্রয়োগ করেও এমন নৌকা ডুবির ঘটনা। আসন্ন উপজেলা নির্বাচনে নৌকাবিরোধীদের বিজয়ী হতে আশাবাদী করে তুলেছে। তাদের অভিমত, এমপি ফারুক চৌধুরী একজন আদর্শিক, পরিক্ষিত হেভিওয়েট রাজনৈতিক নেতা। দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এখানো তিনি সমান জনপ্রিয়। অথচ ফারুক চৌধুরী নৌকা প্রতিক নিয়ে স্বতন্ত্র কাঁচি প্রতিকের দুর্বল প্রার্থী গোলাম রাব্বানীর কাছে পরাজিত হয়েছে। সেই বিবেচনায় আসন্ন উপজেলা নির্বাচনে তাদের বিজয়ী হতে বাধা নাই বলে তারা মনে করছেন। ফলে উপজেলা নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে অগ্নিপরীক্ষা দিতে হবে।

এদিকে একটি অসমর্থিত সূত্র জানায়, তানোরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, ভাইস-চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন এবং তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাসার সুজন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুস সালাম  ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলামের মধ্যে থেকে যেকোনো একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। ওদিকে বিএনপি থেকে উপজেলা বিএনপির সাবেক সম্পাদক মফিজ উদ্দিন, মুন্ডুমালা পৌর বিএনপির সভাপতি মোজাম্মেল হক ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান। তবে তাদের নিয়ে সাধারণের মাঝে আলোচনা রয়েছে, তাদের নিজস্ব কোনো বক্তব্য নয়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, এবার তারা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে একজন শক্তিশালী প্রার্থী দিবেন। এবং তারা আশাও করছেন তাদের বিজয় সুনিশ্চিত হবে।

Tag
আরও খবর