শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

কক্সবাজারে শ্রেষ্ঠ সার্কেল রাসেল, শ্রেষ্ঠ ওসি মুহাম্মদ ওসমান গনি

অপরাধ নির্মূলে প্রসংশনীয় ভূমিকা রাখায় ৯ম বারের মতো শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা। একই সাথে শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মুহাম্মদ ওসমান গনি।


বৃহস্পতিবার (১১জানুয়ারি ) কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদেরকে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়।


কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জবৃন্দ।


উক্ত অপরাধ পর্যালোচনা সভায় ডিসেম্বর মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো.রাসেল পিপিএম-সেবা নির্বাচিত হন। এবং তাঁকে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার। এছাড়া শ্রেষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন টেকনাফ মডেল থানার মুহাম্মদ ওসমান গনি।


এক প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করে বলেন, এ অর্জন উখিয়া-টেকনাফবাসী। ভবিষ্যতে মাদক ও চোরাচালান রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুলে সার্বিক সহযোগিতাও কামনা করেন। একই সাথে কৃতজ্ঞতা ও আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন ওসি মুহাম্মদ ওসমান গনি।


এদিকে উক্ত সভায় পারফরম্যান্স বিবেচনায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সেরা অফিসারদের ক্রেস্ট, নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।


তারা হলেন, পুলিশ পরিদর্শক ইমন কান্তি চৌধুরী (রামু থানা), এএসআই সন্তোষ কান্তি মন্ডল (রামু থানা), এসআই অরূপ তালুকদার (উখিয়া থানা), শ্রেষ্ঠ থানা টেকনাফ মডেল থানা।


গেল ডিসেম্বরে টেকনাফ মডেল থানার চার কর্মকর্তা শ্রেষ্ঠ হয়েছেন। তারা হলেন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই (নি) মো: মঞ্জু, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই (নিঃ) মো: শাহাদাত সিরাজী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই (নি) মো: তারেক মাহমুদ, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) আব্দুল জলিল।


এছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর ট্রাফিকের টি.আই মোহাম্মদ তুহিন আহমদ এবং বিশেষ পুরস্কার পেয়েছেন ডিএসবি কক্সবাজারের এসআই (নিঃ) মো: সোহেল রানা ও কক্সবাজার ক্রাইম এন্ড অপস্ শাখার কনস্টেবল শাহীন আহমদ।

Tag
আরও খবর






6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

২ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ৯ ঘন্টা ৫৫ মিনিট আগে