শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

কৃষী মন্ত্রী হলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের টানা সাতবারের এমপি মোঃ আব্দুস শহীদ



৫৩ বছর পর মন্ত্রী পেলো মৌলভীবাজার-৪ আসন


দীর্ঘ ৫৩ বছর পর পূূর্ণ মন্ত্রী পেলো মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনে ২ লক্ষ ১২ হাজার ৪৯১ টি ভোট পেয়ে টানা সাত বারের নির্বাচিত এমপি মোঃ আবদুস শহীদ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধায় কৃষী মন্ত্রী হিসেবে গণভবনে শপথ গ্রহণ করেছেন। কৃষি মন্ত্রী হওয়ার খবরে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আনন্দের বন্যা বইছে। আনন্দ মিছিল মিষ্টি বিতরণের মাধ্যমে দুই উপজেলার আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উৎসবে মেতে ওঠেছেন।

১৯৮৪ সালে মৌলভীবাজার জেলা হিসেবে ঘোষণার পর থেকে এ আসনটিতে কেউ মন্ত্রীত্ব পাননি। অথচ স্বাধীনতার পর এ আসনটি টানা বিজয় ধরে রেখেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মোঃ আব্দুস শহীদ। মৌলভীবাজার-৪ আসনে মৌলভীবাজার জেলা ঘোষণার পর থেকে কখনো নৌকা প্রতীক পরাজিত হয়নি। এ আসনের পূর্ববর্তী নির্বাচনগুলো পর্যালোচনায় দেখা যায় জেলা ঘোষণার পর মৌলভীবাজার-৪ আসনে ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ দ্বিতীয় বারের মতো এবং ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালের ১২ জুন, ২০০১ সালের ১ অক্টোবর, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর, ২০১৪ সালের ৫ জানুয়ারি ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শহীদ একটানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

দীর্ঘ ৫৩ বছর পর আব্দুস শহীদকে পূর্ণ মন্ত্রী পেয়ে উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন দুই উপজেলাবাসী। অনেকেই বলেন, এ আসনে অতীতের চেয়ে আরও উন্নয়নের মাত্রা বাড়িয়ে দেবেন আবদুস শহীদ। এটি তার জন্য একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।

আরও খবর