কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইশতেহার বাস্তবায়নই সরকারের মূল টার্গেট: কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-01-2024 09:36:25 am

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেওয়া ইশতেহারের বাস্তবায়নই নতুন সরকারের মূল টার্গেট বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।


নতুন মন্ত্রিসভার প্রস্তুতি কেমন, জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো এখনো ক্যাবিনেট মিটিংও করিনি। নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে, প্রস্তুতি তো এখনো হয়নি। আমরা প্রথম ক্যাবিনেট মিটিং করব। ক্যাবিনেট মিটিং করার পর প্রধানমন্ত্রী যে দিকনির্দেশনা দেবেন বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার সে ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।’


তিনি বলেন, ‘রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক এই তিনটা চ্যালেঞ্জ আমাদের সামলাতে হবে। তবে আমাদের বিশ্বাস আছে, আমরা আজকে যে সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি এটা আমাদের নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপ এর জন্য এটা সম্ভব হয়েছে।’


আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। সংকটে রুপান্তরের রূপকারের ভূমিকা পালন করেছেন সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আমরা আস্থা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সে দেশ এগিয়ে যাবে।’

আরও খবর