এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

মাধবপুরে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ ও মামলা পল্লী চিকিৎসক পিটিয়ে হত্যার অভিযোগ।

হবিগঞ্জের মাধবপুরে সুবাস চন্দ্র পাল (৫৫) নামে এক পল্লী চিকিৎসকে ফামের্সীতে যাবার পথে গতিরোধ করে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  সকাল সাড়ে ৮টায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে বেঙ্গাডোবা গ্রামে এ ঘটনা ঘটেছে।  নিহত সুবাস চন্দ্র পাল ওই গ্রামের জয়চন্দ্র পালের ছেলে। নিহত মা বাসন্তী রানী পাল জানান, সুবাস চন্দ্র সঙ্গে ওই গ্রামের শ্রীবাস চন্দ্র পাল ও সুমিত চন্দ্র পালের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা নিয়ে চলছিল। এর জের ধরে শ্রীবাস চন্দ্র পাল, সুমিত চন্দ্র পালসহ এলাকার কিছু খারাপ লোক শুক্রবার সকালে সুবাস চন্দ্র পাল ফার্মেসীতে যাবার পথে তাকে আটকিয়ে বেধরক মারপিট করে। খবর পেয়ে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল জানান শুক্রবার সকালে সুবাস চন্দ্র পালকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গিয়েছে। ধারনা করা হচ্ছে পূর্ব পরিকল্পিত ভাবে তার উপর হামলা করে তাকে হত্যা করা হয়েছে। 

মাধবপুর থানার এসআই সুজন শ্যাম জানান পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্ত হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, এঘটনার নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায় নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

 

 

Tag
আরও খবর