ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মরিচ্যা যৌথ চেকপোস্টে ৫২হাজার ইয়াবা বোঝাই নোহাসহ হোয়াইক্যংয়ের মাদক কারবারী গ্রেফতার


কক্সবাজারের রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশী করে ৫২হাজার ইয়াবা বোঝাই নোহাসহ টেকনাফের হোয়াইক্যং নয়াবাজারের আনোয়ার নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।  সুত্র জানায়,১২জানুয়ারি সকাল ১১টায় রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানেরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হ্নীলা হতে কক্সবাজারগামী একটি নোহা মাইক্রোবাসকে তল্লাশীর জন্য থামানো হয়। এসময় চালক টেকনাফ উপজেলার হোয়াইক্যং নয়াবাজার পশ্চিম সাতঘরিয়া পাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র আনোয়ার হোসেন (৩১)কে সন্দেহ করে জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে। পরে তল্লাশী করে নোয়া মাইক্রোবাসের বাম পাশের দরজার বক্সের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫২হাজার ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা বহনে ব্যবহৃত গাড়ি ও ধৃত ব্যক্তির মোবাইল ফোন জব্দ করা হয়। যার সিজার মূল্য ১কোটি ৭৭লক্ষ ২০হাজার টাকা।



রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান,আটক আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর কার্য্যক্রম চলমান রয়েছে।  এদিকে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়া ও কাঁচার পাড়া মাদক কারবারীদের বসুন্ধরা আবাসিক এলাকা হিসেবে পরিচিতি। বাহিরে বিভিন্ন কৌশলে পালিয়ে থাকা চিহ্নিত মাদক কারবারী গডফাদারেরা এলাকায় ফিরে এসে আবারো সিন্ডিকেট ভিত্তিক মাদকের অপতৎপরতা শুরু করেছে। সাধারণ কোন মানুষ প্রাণহানির ভয়ে এসব অপরাধীদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। ###

Tag
আরও খবর