নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগে পূর্ণমন্ত্রী ২ জন আর প্রতিমন্ত্রী ১ জন

কামরুল হাসান কাজল - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2024 03:32:23 pm

 কামরুল হাসান কাজল,স্টাফ রিপোর্টারঃ প্রধান বিরোধী দল বিএনপিসহ সমমনাদের ভোট বর্জনের মাধ্যমে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ-বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। এবছর নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সপ্তম বারের মতো নির্বাচিত উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপিসহ সিলেটের ৩ সাংসদ। এরমধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন দুইজন এবং প্রতিমন্ত্রী একজন।


এরইমধ্যে ৩৭ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়েছে। নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে আগের মেয়াদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিলেটের তিন মন্ত্রী। এতোমধ্যে শপথ নিয়েছেন মৌলভীবাজার-শ্রীমঙ্গল আসন থেকে নৌকার বিজয়ী প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, সিলেট-২ আসনের শফিকুর রহমান চৌধুরী এবং টেকনোক্যাট কোটায় চিকিৎসা ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখা চিকিৎসক সমন্তলাল সেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি কে কোন মস্ত্রনালয়ে দায়িত্ব পাচ্ছেন।


কিছু সুত্রে আবাশ পাওয়া গেছে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ গৃহায়ন ও গণপূর্ত, চিকিৎসক ডাক্তার সমন্তলাল সেন স্বাস্থ্য ও শফিকুর রহমান চৌধূরী প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় পেতে পারেন।


বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করে। এরমধ্যে পূর্ণমন্ত্রীদের তালিকায় আছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এবং সামন্তলাল সেন। প্রতিমন্ত্রীদের তালিকায় আছেন সিলেটের আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান চৌধুরী।


তবে, উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। আর বর্তমান মন্ত্রীসভায় যে দুজনকে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে তাদের একজন সিলেটের আলোচিত চিকিৎসক সামন্তলাল সেন। তিনি বার্ন ইউনিটের মাধ্যমে আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দিয়ে দেশে বেশ আলোচিত। তাই এবছর মন্ত্রিসভায় টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা হয়েছে চিকিৎসক সামন্ত লাল সেনকে।


সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনী এলাকার সাতবারের সংসদ সদস্য। গত মেয়াদে তিনি জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।


এর আগে সপ্তম জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ, অষ্টম সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও নবম জাতীয় সংসদে সরকার দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন।


মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি ১৯৯১ সাল থেকে ২০২৪ পর্যন্ত টানা সাতবার এই আসনে সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন।


বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, প্রাজ্ঞতা, বর্ষীয়ান রাজনীতিবিদ, দলের প্রতি একাগ্রতা ও আনুগত্য, এলাকার উন্নয়ন, শিক্ষাবিদ বিবেচনায় তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।


অন্যদিকে, চিকিৎসক সামন্ত লাল সেন একজন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি তাকে ২০১৮ সালে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।


সামন্ত লাল সেন ১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। এমবিবিএস পাস করার পর ১৯৭৫ সালে হবিগঞ্জের বানিয়াচংয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে ঢাকায় বদলি হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যোগ দেন। ১৯৮০ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। ডা. মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ঢাকা মেডিকেলে ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম বার্ন বিভাগ চালু হয়। সামস্ত লাল এই বিভাগ চালু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


পরে সরকার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক হিসেবে নিয়োগ প্রদান করে। পরবর্তীতে এই ইউনিটটিকে সতন্ত্র একটি ইন্সটিটিউটে রুপান্তর করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নামে ২০১৯ সালের ৪ জুলাই এখান থেকে চিকিৎসা সেবা প্রদান শুরু হয়। শুরু থেকেই সামস্ত লাল সেন এর প্রধান সমন্বয়কের দায়িত্ব পান।


প্রতিমন্ত্রী হিসেবে ডাক পাওয়া সিলেট-২ আসনের এমপি শফিকুর রহমান চৌধুরী ১৯৬৯ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হন। ১৯৭৮ সালে যুক্তরাজ্যে যাওয়ার পর তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।


ছিলেন টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ডেভোলাপমেন্ট ট্রাস্টের সেক্রেটারী, বেথনাল গ্রীন সিটি চ্যালেঞ্চের ডিরেক্টর। 

Tag
আরও খবর



6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে



6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে


6a3a18e161bce-230626112553.webp
চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে