শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফ সড়কে ডিএনসির অভিযানে ই*য়া*বা বোঝাই বাসসহ চালক-হেলপার গ্রেফতার


টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল প্রধান সড়কে অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই যাত্রীবাহী বাসসহ চালক-হেলপারকে গ্রেফতার করেছে।  সুত্র জানায়,গত ১২জানুয়ারী বিকাল সাড়ে ৪টারদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক দল যানবাহনযোগে মাদকের চালান বহনের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির পূর্ব সাতঘরিয়া পাড়ায় তাজ মোহাম্মদ ষ্টোর দোকানের সামনে প্রধান সড়কে কক্সবাজারগামী পায়রা সার্ভিস (কক্সবাজার-জ-১১-০২৩৬) বাসটি থামিয়ে বাসটি তল্লাশি করে ২জন সাক্ষীসহ বাসের সামনের বাম পাশের চাকার মটর্গাডে বিশেষ কায়দায় তৈরীকৃত হুকে চুম্বক দিয়ে লাগানো অবস্থায় ১০হাজার ও ড্রাইভিং সিটের বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৬হাজারসহ মোট ১৬হাজার উদ্ধার করে এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত পায়রা পরিবহন বাসটি জব্দ করা হয়। ঘটনাস্থল হোয়াইক্যং কাঞ্জর পাড়ার আব্দুর রহমানের পুত্র গাড়ির চালক মফিজুল আলম (৪৪) এবং উখিয়া উপজেলার বালুখালী ৯নং ক্যাম্পের ব্লক-এ/৫, এফসিএন-১১৪১২২ এর বাসিন্দা মৃত ছৈয়দ আহমদের পুত্র হেলপার হাবি উল্লাহ (৪১)কে গ্রেফতার করা হয়। 



মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের এসআই তন্তুমনি চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত বাস ও ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##

Tag
আরও খবর