ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

অস্ট্রেলিয়া থেকে আসা যুবকের বিয়ে করা হলো না রোহিঙ্গা তরুণীকে

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে রোহিঙ্গার বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ হোটেল মোটেলে জোনের গেলে পালিয়ে যায় বিয়েতে আসা শতাধিক রোহিঙ্গা অতিথি। পুলিশ বর কনেসহ অর্ধশতাধিকের বেশী রোহিঙ্গাদের জিজ্ঞেসাবাস করছে।



তবে, বিয়ে করতে আসা যুবক অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গেছে। তিনি একসময় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের আশায় প্রথমে মালয়েশিয়া পরে অস্ট্রেলিয়ান পাড়ি জমান তিনি এবং সে দেশের নাগরিকত্ব পান।



এদিকে বর হামিদ উল্লাহর সাথে আরো ১৮ জন বিদেশী নাগরিক এসেছেন বাংলাদেশে। তাদের মধ্যে ১৭ জন আগেরকার রোহিঙ্গা হলেও একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক। পুলিশ ১৯ বিদেশি পাসপোর্ট সহ ১৯ জনকে হেফাজতে নিয়েছেন। এদিকে পুলিশ আসার খবর পেয়ে পালিয়ে যায় হোটেল কর্মকতারা।


এ ঘটনায় পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান মডেল থানার তদন্ত কর্মকতা শাকিল আহমেদ।


Tag
আরও খবর