কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কুড়িগ্রামে ১০১টি সুঁই ফুটানো পুতুল উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি



লাল সাদা রঙের একটি পুতুলের গায়ে ১০১টি সুঁই ঢুকানো পুতুল দেখে আতংকিত হয়ে পড়েছে কুড়িগ্রামের একটি পরিবার। যার ফলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। কুড়িগ্রাম পৌর শহরের কলেজ পাড়া এলাকার মৃত মাজেদুল ইসলামের বাড়িতে ঘটনাটি ঘটেছে। 



সোমবার (১৫ জানুয়ারি) সকালে বাড়ির ভিতর থেকে পুতুলটি উদ্ধার করে ওই পরিবারটি। 



স্থানীয়রা জানান, সকালে মাজেদুল ইসলামের বাড়িতে চিল্লাচিল্লা শুনে বাড়িতে গিয়ে দেখতে পাই একটা লাল সাদা পুতুলের গায়ে অনেকগুলো সুঁই ঢুকানো। তারা বলছেন কেবা কাহারা যাদু টোনা করা জন্যই হয়তো এমনটা করেছে। এমন পুতুল দেখে পরিবারটি আতংকিত হয়ে পড়েছে। 



বাড়িটির বাসিন্দা মর্জিনা বেগম (৩৬) বলেন, আমি সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাটতে বাহির হই।


পরে বাড়ি এসে মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করতে ছিলাম। হঠাৎ আমার মেয়ের চোখে পুতুলটি পড়ে। সে পুতুলটি নিতে গেছে যেয়ে দেখে পুতুলটাকে অনেকগুলো  সুই ঢুকানো । পরে গুনে দেখি পুতুলের গায়ে  ১০১ টি সুঁই ফোটানো রয়েছে। 



তিনি আরও বলেন, পরে আমি আমার ভাইকে ঢাকি এবং পাড়া প্রতিবেশিদের খবর দেই। আমাদের তো কারও সাথে কোন ঝগড়া  বিবাদ নেই। কেন মানুষ এমনটা করলো, এটা নিয়ে আমরা সবাই অনেক দুঃশ্চিন্তায় আছি।



স্থানীয় সাংবাদিক ফিরোজ আলম মনু বলেন, আমাদের এলাকার একটি বাড়িতে কেবা কাহারা একটি পুতুল রেখে গেছেন। পুতুলের গায়ে ১০১টি সুঁই ঢুকানো। এমন দেখে পরিবারটি দুঃশ্চিন্তায় আছেন আরকি। সবমিলিয়ে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 


আরও খবর







6b0053be77432-201126080550.webp
আইসিসির শাস্তি পেলো হৃদয়

৮ ঘন্টা ৫২ মিনিট আগে