লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

তানোরে দােকান ভাংচুর ও লুটপাট

তানোরে দােকান ভাংচুর ও লুটপাট

তানোরে দােকান ভাংচুর ও লুটপাট 


রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) ধানুরা গ্রামে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেয়ার অপরাধে এক চা দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত ১৪ জানুয়ারি সোমবাবার ধানুরা গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র নয়মুদ্দিন বাদি হয়ে একই গ্রামের মৃত তাহারের পুত্র আব্দুল মজিদসহ ৪ জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ, গত ৭ জানুয়ারী রোববার দিবাগত রাত ৯টার দিকে বিবাদীগণ ধানুরা যুব উন্নয়ন ক্লাব ঘরে অবস্থিত চা দোকান ভাঙচুর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করে। স্থানীয়রা জানান, আব্দুল মজিদ গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এদিকে এঘটনার পর তিনি নিজের জমিতে দোকান করতে গেলে সেখানেও তারা বাধা দিয়েছে। এমনকি এঘটনায় আইনের আশ্রয় নিলে তাকে তারা গ্রামছাড়া করবেন বলেও হুমকি দিয়েছেন। এঘটনায় গ্রামবাসির মাঝে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন গ্রামবাসী। এবিষয়ে জানতে চাইলে নয়মুদ্দিন বলেন, তিনি ভোটের দিন ভোট দিতে যাননি। কিন্তু

তার পরেও নৌকার বিপক্ষে ভোট দেয়ার অভিযোগ তুলে তারা তার দোকান ভাঙচুর ও লুটপাট করেছে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল মজিদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাঃ বিল্লাল হোসেন বলেন, তিনি দাপ্তরিক কাজে বাহিরে আছেন,এসে খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

Tag