ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

চকরিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা

চকরিয়ায় আবুল কালাম আবু(৪৫)নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে অপহরণের পর রাতভর নির্মম নির্যাতনের পাশাপাশি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত আবু সাবেক কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।



রবিবার ১৪ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার সাহারবিলে এ নৃশংস ঘটনা ঘটে।পরদিন সোমবার ভোরে হাত পা বাঁধা অজ্ঞান অবস্থায় সাহারবিল আটারকুম নামক এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।এসময় তার একটি চোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা। পরে স্বজনরা তাকে ঘটনাস্থল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।জরুরী বিভাগের চিকিৎসকের পরামর্শে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম সাহাররিল পশ্চিম নয়াপাড়া ২নং ওয়ার্ড এলাকার আব্দুল খালেকের ছেলে এবং সাহারবিলের ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুলের ছোট ভাই।



স্বজনরা জানায়-গতরাত এশারের নামাজের পর ব্যক্তিগত কাজে কক্সবাজার যাওয়ার কথা ছিল তার।ওই সময় বাড়ি থেকে বের হওয়ার পর সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায় বলে ধারনা করছেন স্বজনেরা। তার পুরো শরীরে হাতুড়ির জখম, ইলেকট্রিক শক এবং বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলি জানায়-ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পুলিশ নানাভাবে চেষ্টা করছে এই ঘটনার সাথে কারা জড়িত উদঘাটনের। বিষয়টি নিয়ে আইনগত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


Tag
আরও খবর