ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

কক্সবাজারে পাহাড় কেটে সাবাড়, সরঞ্জাম জব্দ করে এলাকা সিলগালা

কক্সবাজার শহরের কলাতলীর সৈকত পাড়ায় বিশাল পাহাড় কেটে সাবাড় করা হয়েছে। পাহাড়ের মাটি বিক্রি করে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। যা প্লট আকারে মোটা অংকের টাকায় বিক্রির পাঁয়তারা করছে পাহাড়খেকো চক্র।


পাহাড় কাটার খবর পেয়ে গতকাল সোমবার দুপুরে ওই স্থানে অভিযান চালায় প্রশাসন। কঙবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসার নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা হয় মাটি কাঁটার সরঞ্জাম। এ সময় সিলগালা করা হয় এলাকাটি। ইউএনও সম্রাট খীসা বলেন, পাহাড় কাঁটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে মামলা করার নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব মাটি কাঁটার সরঞ্জাম ছিলো সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়া এলাকাটি সিলগালা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করে পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং আনসার। এর আগে গত রোববার কঙবাজার পরিবেশ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচারক আসাদ উদ্দিন মো. আসিফের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছেন পাহাড় কাটার সঙ্গে জড়িত ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সম্পাদক নুরুল কবির পাশার বিরুদ্ধে।

Tag
আরও খবর