সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশে পিঠা উৎসব উদযাপন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ

পলাশ উপজেলা প্রতিনিধি মিনার হোসেন খান 

               নরসিংদীর পলাশে পিঠা উৎসব উদযাপন করেছে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। 
      ১৬ জানুয়ারি ২০২৪ রোজ মঙ্গলবার পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মোঃ আরিফ পাঠান এর সভাপতিত্বে দিনব্যাপী জমজমাট বাৎসরিক পিঠা উৎসব উদযাপন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পলাশ - ২ সংসদীয় আসনের সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। দুপুর ১২ ঘটিকায় দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব উদযাপনের শুভ সূচনা করা হয়। প্রধান অতিথি পিঠা উৎসব প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং পলাশ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন উপস্থিত ছিলেন। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের পাঠ্য পুস্তকের শিক্ষার পাশাপাশি সহশিক্ষার মূল্যায়ন করতে এ-ই পিঠা উৎসব উদযাপন করা হয়। 
       উক্ত পিঠা উৎসব উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কান্তি হালদার  উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথি হিসেবে ছাত্র ছাত্রী অভিভাবক মন্ডলী ও এলাকার সর্বস্তরের জনগণের উপস্হিতিতে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা উৎসব উদযাপন উপলক্ষে উপচে পড়া দর্শনার্থী সমবেত হয়। কলজের ছাত্র ছাত্রী তাদের পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সহশিক্ষার মূল্যায়ন হিসেবে পিঠা উৎসব উদযাপন করতে পেরে আনন্দিত ও উৎফুল্ল প্রকাশ করেন। 
 

Tag
আরও খবর