সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নবীগঞ্জে রবীন্দ্র গ্রন্থাগারের আলোয় একদিন সমগ্র উপজেলা আলোকিত হবে - ফজলুল হক চৌধুরী সেলিম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2024 02:50:43 am

বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ নবীগঞ্জ তথা হবিগঞ্জ জেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী গণ গ্রন্থাগার। এই গ্রন্থাগারের বিভিন্ন কার্যক্রম শুধুমাত্র পাঠক সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকেন না,সমাজকে আলোকিত করতে প্রতিটি কার্যক্রম ভূমিকা রাখে। এমন একদিন আসবে এই গ্রন্থাগার শুধু মুক্তাহার গ্রাম নয়, সমগ্র উপজেলাকে আলোকিত করবে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম উপরোক্ত কথাগুলো বলেন। গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদের সভাপতি রত্নদীপ দাস (রাজু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত দাশের সঞ্চালনায় সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাসের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ বলেন- ‘বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার’- এই ইউনিয়নের স্বনামধন্য ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাস মহোদয়ের নামানুসারে স্থাপিত করা হয়েছে যা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আমি তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।


এই গ্রন্থাগারের যোগপযোগী কার্যক্রম শুধু ছাত্র-ছাত্রীদের নয়, সমাজের সর্বস্তরের মানুষের জন্য অনুস্মরণীয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌর চন্দ্র রায়, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, ৫নং ওয়ার্ড মেম্বার বিকাশ দত্ত রায়, সাবেক মেম্বার ফনী ভূষণ দাশ, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক প্রনব দেব, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রূপায়ণ দাশ, ১২ নং ইউনিয়নের মেম্বার আব্দুল মুক্তাদির, ৭নং ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ নারায়ণ, পাঠক ফোরামের সহ-সভাপতি দেবাশীষ দাশ রতন প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- জয় দাশ ও শান্তা দাশ।


সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন শিক্ষার্থী, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৪ জন শিক্ষার্থী, ৫ম শ্রেণির চূড়ান্ত প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এ প্লাস পাওয়া ৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।



আরও খবর