শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

টেকনাফের গহীন পাহাড় থেকে এক ডা’কাতের মৃ’তদেহ উ’দ্ধার

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে মো. রফিক (প্রকাশ) ডাকাত রফিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত মো. রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা মৌলভীপাড়ার বর্মাইয়া ইউছুপের ছেলে।


মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালি গহীন পাহাড়ের ভিতর থেকে রফিকের মৃতদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি।


ওসি বলেন,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের পশ্চিমে পাহাড় থেকে পুলিশের একটি টিম স্থানীয়দের সহায়তায় মো. রফিক প্রকাশ ডাকাত রফিক নামের একজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তবে উক্ত মো. রফিক পাহাড়ি ডাকাত দলের একজন সক্রিয় সদস্য তার বিরুদ্ধে খুন, ডাকাতি,অপহরণ সহ একাধিক মামলা রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে প্রতিপক্ষ গ্রুপ তাকে হত্যা করতে পারে।


ওসি আরো বলেন, টেকনাফ থানা পুলিশ কর্তৃক উক্ত বিষয়ে অনুসন্ধানমূলক কার্যক্রমসহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


এদিকে রফিকের স্ত্রী শামসুন্নাহার অভিযোগ করে বলেন,আলীখালির হারুন,লেড়াইয়া আনোয়ার ও উলুচামরীর লাইট জালাল আমার স্বামীকে কক্সবাজার ডেকে এনে তারা তিনজন মিলে হত্যা করেছে। আমি অপরাধীদের আওতায় এনে এই হত্যাকান্ডের বিচারের দাবী করছি।

Tag
আরও খবর